শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

হাসপাতাল থেকে হতাহতের তথ্য-প্রমাণ লোপাটকারীর শাস্তি দেবে সরকার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ৯৬ Time View

ডেস্ক নিউজ : জুলাই-আগস্টে ছাত্র-জনতার বিপ্লবের সময় আহত ও নিহত ব্যক্তিদের তথ্য ও কাগজপত্র হাসপাতাল থেকে সরানোর সঙ্গে জড়িত ব্যাক্তিদের শাস্তির মুখোমুখি করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

পরে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আহত নিহতদের একটা ভেরিফাইড তালিকা হয়েছে। এই তালিকা করতে গিয়ে একটি বিষয় আমাদের ভোগাচ্ছে, শহিদ বলেন, আর আহত বলেন, উভয় ক্ষেত্রে। সে সময় হাসপাতালগুলো থেকে কাগজপত্র সরিয়ে ফেলার একটা নির্দেশনা দেওয়া হয়েছিল। অনেক কাগজপত্র সরিয়ে ফেলার কারণে আমরা অনেক জায়গা থেকে তথ্য পেলেও হাসপাতাল থেকে ক্রসচেক করতে পারছি না।

নি বলেন, আমাদের কাছে ভেরিফাইড লিস্ট বাদেও আরেকটা লিস্ট আছে। সেটাকে আমাদের একটু মাঠ পর্যায় থেকে যাচাই-বাছাই করে আনতে হচ্ছে। যারা কাগজপত্র সরিয়েছে তাদের শাস্তি দেওয়া হবে জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, সরকার আজকে সিদ্ধান্ত নিয়েছে যে সকল হাসপাতাল থেকে এ রকম কাগজপত্র সরিয়ে নেওয়া হয়েছে।

যারা নির্দেশ দিয়েছেন, যারা কাগজপত্র সরিয়েছেন তাদের সকলের বিষয়ে তদন্ত হচ্ছে এবং আমরা সেই দোষীদেরকে শাস্তির মুখোমুখি করব। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও  প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

 

 

কিউএনবি/আয়শা/১৭ অক্টোবর ২০২৪,/রাত ১১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit