শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া দাবানালে ঘরছাড়া হাজারো মানুষ ৭৫০ এরও বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করার পরিকল্পনায় ইন্দোনেশিয়া হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, জবাবে যা বললো ইরান খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি

হাথুরুর চুক্তি বাতিল, নতুন কোচের অনুমোদন বিসিবির

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ৪৬ Time View

স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সাকিব আল হাসানের দেশে ফেরা এবং হাথুরুসিংহের বরখাস্তের ইস্যু নিয়ে আলোচনায় বসেছিল বিসিবি। দুবাইয়ে অবস্থান করায় বিসিবি প্রধান ফারুক আহমেদ জুমে সংযুক্ত হয়েছেন সেই মিটিংয়ে। সেখানে হাথুরুর সঙ্গে চুক্তি বাতিল করে নতুন কোচের সঙ্গে চুক্তির বিষয়ে অনুমোদন দেয়া হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বিসিবি। 

এর আগে গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলন ডেকে হাথুরুকে কোচের পদ থেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্তের কথা জানায় বিসিবি। সাবেক টাইগার কোচকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশও দিতে বলা হয় বোর্ডের পক্ষ থেকে। বোর্ড সভাপতি ফারুক আহমেদ হাথুরুসিংহের সঙ্গে চুক্তি বাতিল প্রসঙ্গে তখন বলেছিলেন, আইনগত কিছু বিষয় থাকায় শুরুতে তাকে শোকজ ও সাসপেন্ডের মধ্য দিয়ে যেতে হচ্ছে। এরপরই আনুষ্ঠানিক বরখাস্ত। অবশেষে সেই পথে গেল বিসিবি।  
 
চুক্তির মেয়াদ বাকি থাকার পরে বরখাস্ত করায় বিসিবিকে আইনি লড়াইয়ের হুমকি দিয়েছিলেন হাথুরুসিংহে। বিসিবিও এখন এই বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছে। আইনিভাবেই বিষয়টি মোকাবিলা করা হবে বলে বিসিবির মিটিংয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। মূলত এক ক্রিকেটারকে শারীরিক হেনস্থা এবং ছুটি নিয়ে অনিয়ম করার কারণে হাথুরুসিংহেকে হেড কোচের পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে। তার জায়গায় হেড কোচ হিসেবে দায়িত্ব তুলে দেয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিয়ান কোচ ফিল সিমন্সকে। আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত সিমন্সের হাতেই দলের দায়িত্বভার থাকবে বলে ধারণা করা হচ্ছে। 

 

 

কিউএনবি/আয়শা/১৭ অক্টোবর ২০২৪,/রাত ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit