বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র ছেড়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনের দিন তেহরানে ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে বিলবোর্ড অনেক বউ ছেড়ে চলে গেছেন, অর্পিতা এখনো আছেন: প্রসেনজিৎ ক্ষমতা হারানোর মুখে নেতানিয়াহু, বিকল্প সরকার গঠনে বিরোধীদের তৎপরতা ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, জয়ের স্বপ্ন ডেমোক্র্যাটদের শরীরের সীমাবদ্ধতা নিয়ে মুখ খুললেন অমিতাভ সৌদির বিমানবন্দর ও ঘাঁটিতে হামলার দাবি হুতিদের ১১ কোটি ৫০ লাখ বছরের পুরোনো জীবাশ্মে চাঞ্চল্যকর তথ্য হুথিদের ওপর ১২ শতাধিক হামলা চালিয়েছে ইয়েমেন, শান্তি ফেরানোর উদ্যোগ কাতারের ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

খাগড়াছড়িতে দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ৫৪ Time View
পার্বত্যাঞ্চল প্রতিনিধি : দোয়া মাহফিল, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে খাগড়াছড়িতে পাঠক নন্দিত পত্রিকা দৈনিক কালবেলা’র দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে  মাটিরাঙ্গা প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত  আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার সংবাদের পার্বত্যাঞ্চল  প্রতিনিধি জসীম উদ্দিন জয়নাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক কালবেলা’র খাগড়াছড়ি প্রতিনিধি মুজিবুর রহমান ভুইয়া।
মাটিরাঙা প্রতিনিধি মো. আবুল হাসেম’র সঞ্চালনায় অনুষ্ঠানে নন্দিত দৈনিক কালবেলার সাফল্য ও অগ্রগতি কামনা করে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) মো. আল আমিন হালদার, সহকারী পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ সালেহ, মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরীফ, মাটিরাঙা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. বদিউল আলম, পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, নাগরিক নিরাপত্তা কমিটির আহবায়ক মো. নুরুল আলম ও গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি মো. আলমগীর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম বলেন, নতুন বাংলাদেশে সাহসী সাংবাদিকতার পথ দেখিয়ে যাচ্ছে কালবেলা। এ পথ ধরেই নতুন বাংলাদেশ এগিয়ে যাবে। স্বল্প সময়ে পাঠক প্রিয়তার শীর্ষে যাওয়া কালবেলা সবধরনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অবিচল থাকবে এমন প্রত্যাশার কথাও জানান তিনি।

পরে আগে আমন্ত্রিত অতিথিদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন তিনি। এর আগে দৈনিক কালবেলার উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া মাহফিল শেষে মোনাজাত করে মাটিরাঙা কেন্দ্রীয় জামে মসজিদের খতীব হাফেজ মাও. হারুনুর রশীদ। এসময় মাটিরাঙা পৌর বিএনপির সাধারন সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, মাটিরাঙা উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন সরকার, দৈনিক কালবেলা’র রামগড় প্রতিনিধি করিম শাহ, দীঘিনালা প্রতিনিধি সোহেল রানা ছাড়াও রাজনৈতিক-ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit