শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

গাজায় ত্রাণ প্রবেশের অনুমতির আহ্বান ডব্লিউএইচওর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে গেব্রেয়াসুস লেখেন, গাজার উত্তরে ক্রমবর্ধমান সহিংসতা মানবিক মিশনগুলোকে খাদ্য ও চিকিৎসা সরবরাহ নিয়ে মানুষের কাছে পৌঁছাতে বাধা দিচ্ছে। একইসঙ্গে স্বাস্থ্যসেবায় হামলা অব্যাহত আছে।

তিনি লেখেন, আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে, সবার স্বাস্থ্যসেবা সুরক্ষিত এবং হামলা না করা নিশ্চিত করার দায়িত্ব রয়েছে। জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরাইলের প্রায় দু’সপ্তাহব্যাপী সামরিক অবরোধ ও স্থল অভিযানের ফলে উত্তর গাজায় কয়েক লাখ ফিলিস্তিনি আটকা পড়েছে। বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা রাস্তায় বহু মৃতদেহ পড়ে থাকার কথা জানিয়েছে। এছাড়া জাবালিয়ায় বোমা হামলায় বিধ্বস্ত ভবনের নিচে অনেকেই আটকা পড়েছে বলে জানা গেছে। 

ত্রাণ সহায়তা গোষ্ঠীগুলো আরও জানায়, এই মাসের প্রথম ১৪ দিনে কোনও মানবিক সহায়তা খাদ্য, পানি এবং ওষুধসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস উত্তর গাজায় প্রবেশ করেনি। গাজায় এক বছরেরও বেশি সময় ধরে হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। এতে উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে। যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

 

 

কিউএনবি/আয়শা/১৭ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit