মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর সিরিয়ায় ‘ব্যারেল বোমা মুফতি’র যাবজ্জীবন কারাদণ্ড ভারতের বিপক্ষে আফগানদের নেতৃত্বে ইব্রাহিম জাদরান বুদ্ধিমত্তার সাথে সমুদ্রে জরুরি অবতরণ, প্রশংসায় ভাসছেন মার্কিন তরুণ পাইলট

ইসরায়েলি হামলায় লেবাননে মেয়রসহ পাঁচজন নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৬৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি বিমান হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর নাবাতিয়েহ শহরের মেয়রসহ পাঁচজন নিহত হয়েছে বলে স্থানীয় একটি সূত্র বিবিসিকে জানিয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী পরিস্থিতিতে ‘ভয়ানক’ বর্ণনা করে বলেছেন শহরটিতে কমপক্ষে নয়বার সহিংস বিমান হামলা হয়েছে হয়েছে ত্রিশ মিনিটের মধ্যে।

ওই প্রত্যক্ষদর্শী শহরটির একজন স্থানীয় ব্যক্তি। তিনি বলেন একটি হামলা হয়েছে সরাসরি নাবাতিয়েহ শহরের মিউনিসিপালিটি ভবনে। শহরের মেয়র সেখানে মানবিক পরিস্থিতি নিয়ে সভায় অংশ নিচ্ছিলেন।

শহরটির ওই অধিবাসী বলছেন তিনি ঘটনাস্থলের দিকে অ্যাম্বুলেন্স যেতে দেখেছেন, যেখানে তল্লাশি ও উদ্ধার তৎপরতা চলছিলো। দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয় ওই হামলার খবর নিশ্চিত করেছে। তারা প্রাথমিকভাবে পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

ওদিকে ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ নাবাতিয়েহ শহরে হামলার খবর নিশ্চিত করেছে। তারা বলেছে হেজবুল্লাহর কয়েক ডজন স্থাপনায় ডজনেরও বেশি হামলা হয়েছে এবং হেজবুল্লাহ ব্যবহার করতো এমন ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংস করা হয়েছে।

“যেসব জায়গায় হামলা হয়েছে তার মধ্যে আছে সন্ত্রাসীদের অবকাঠামো এলাকা, হেজবুল্লাহ সেন্টার ও অস্ত্র মজুত রাখার জায়গা। এসব জায়গায় বেসামরিক নাগরিকদের ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে”।

এদিকে নাবাতিয়েহ শহরে হামলার নিন্দা করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। তার অফিস থেকে বলা হয়েছে যে ইচ্ছে করেই মিউনিসিপাল কাউন্সিলের বৈঠককে টার্গেট করে হামলা করেছে ইসরায়েল।

কিউএনবি/অনিমা/১৬ অক্টোবর ২০২৪,/রাত ৯:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit