বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিল্টন’, আঘাত হানবে যেখানে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৫৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হারিকেন (ঘূর্ণিঝড়) মিলটন আরও শক্তি সঞ্চয় করেছে। এখন এটি ক্যাটাগরি ফাইভ ঝড়ে পরিণত হয়েছে। শক্তিশালী হওয়ার পর এটি এখন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টারের (এনএইচসি) বরাতে এসব তথ্য জানিয়েছে বিবিসি।

এনএইচসি বলছে, মিল্টন ফ্লোরিডার দিকে ধেয়ে যাচ্ছে। এর ঝড়ো বাতাসের গতিবেগ ২৮১ কিলোমিটার রেকর্ড করা হয়েছে। বুধবার রাতে বা বৃহস্পতিবার ভোরে এটি উপকূলে আছড়ে পড়তে পারে। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পরিচালক কেন গ্রাহাম বলেছেন, মিল্টন রেকর্ড ভাঙা গতিতে ক্যাটাগরি ফাইভ হারিকেনে পরিণত হয়েছে। গত ২৪ ঘণ্টায় এর বাতাসের গতিবেগ ১৪৮ কিলোমিটার/ঘণ্টা পর্যন্ত বেড়েছে।

ঘূর্ণিঝড় সামনে রেখে ফ্লোরিডিবাসীকে সবচেয়ে বড় উচ্ছেদ প্রচেষ্টার জন্য প্রস্তুত হতে বলা হয়েছে। রাজ্যের গভর্নর রন ডিস্যান্টিস সতর্ক করে বলেছেন, সাধারণ মানুষকে সরিয়ে নেয়ার সময় দ্রুত ফুরিয়ে আসছে। সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের ধরে নিতে হবে এটি একটি দানব আকারে আঘাত হানতে চলেছে।

মাত্র ১০ দিন আগেই ভয়াবহ হারিকেন হেলেন দক্ষিণ-পূর্ব যুক্তরাষ্ট্রে তাণ্ডব চালিয়েছে। ২০০৫ সালে আঘাত হানা হারিকেন ক্যাটরিনার পর থেকে মার্কিন মূল ভূখণ্ডের সবচেয়ে প্রাণঘাতী ঝড় এটি। এতে অন্তত ২২৫ জন মানুষ নিহত হন। শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। শুধু ফ্লোরিডায় অন্তত ১৪ জন মারা গেছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit