বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

এবার প্রকাশ্যে এলেন ইরানি কুদস ফোর্সের প্রধান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৬১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বৈরুতে ইসরাইলি বিমান হামলার প্রাণে বেঁচে ফেরা ইসমাইল কানি মঙ্গলবার (১৫ অক্টোবর) জনসমক্ষে হাজির হন। লেবাননে নিহত ইরানের কুদস ফোর্সের জেনারেল আব্বাস নীলফরৌশানের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) কুদস ফোর্সের প্রধান কানি।  

মঙ্গলবার (১৫ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল আরাবিয়াহ। কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি বর্তমানে কঠোর নিরাপত্তার মধ্যে আছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিছুদিন আগে এমন খবর জানিয়েছিল বিভিন্ন সংবাদমাধ্যম। ইরানভিত্তিক কিছু সংবাদমাধ্যম এটিকে গুজব বলে প্রচার করে।

রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে মধ্য তেহরানের ইমাম হোসেন স্কয়ারে নিহত ইরানি জেনারেলের সম্মানে মিছিল শুরু হয়।  মঙ্গলবার কানি গার্ডদের সবুজ সামরিক ইউনিফর্ম পরিহিত সেখানে উপস্থিত হন।

সাম্প্রতিক সময়ে জনসাধারণের দৃষ্টি থেকে দূরে ছিলেন কানি। তাতে এই জল্পনা আরও বাড়তে থাকবে। এর আগে কিছু সংবাদমাধ্যমে গুজব ছড়িয়েছিল যে, লেবাননে ইসরাইলি হামলায় কানিকে লক্ষ্যবস্তু করা হয়েছিলো বা হৃদরোগে আক্রান্ত হয়েছেন। পরে ইরানি কর্তৃপক্ষ জানায় কানি বেঁচে আছেন এবং অক্ষত রয়েছেন। সূত্র: 

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit