শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

যে কারণে কান্নাকাটি করতে পছন্দ করেন অনন্যা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৬৫ Time View

বিনোদন ডেস্ক : চলতি বছরের শুরুর দিকে আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্ক ভেঙে যায় বলিউডের বর্তমান প্রজন্মের অভিনেত্রী অনন্যা পাণ্ডের। তারপর নাকি ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। প্রায়ই বিষণ্ন থাকতেন। কান্নাকাটিও করেছেন। 

অনন্যার এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, কান্নাকাটি করতে নাকি পছন্দই করেন অনন্যা। কান্নার পরে নাকি একটি বিশেষ পরিবর্তন দেখতে পান নিজের মধ্যে। সংবাদমাধ্যমে এমনই মন্তব্য করেছেন অনন্যা।

সম্প্রতি তার ছবি ‘কন্ট্রোল’ মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। এই ছবির জন্য প্রশংসা পাচ্ছেন অনন্যা। কৃত্রিম বুদ্ধিমত্তার নেপথ্যে লুকিয়ে থাকা কালো জগৎ উঠে এসেছে এই ছবিতে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ ভূমিকা রয়েছে ছবিতে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও কাঁদো-কাঁদো ছবি পোস্ট করতে পছন্দ করেন অনন্যা। অভিনেত্রী মনে করেন, এই কাঁদো কাঁদো ছবিগুলিতেই নাকি তাকে দেখতে বেশি ভালো লাগে।

অনন্যার মনে করেন, কান্নাকাটি করার পরে ত্বকে অনায়াসে স্বাভাবিক ঔজ্জ্বল্য আসে। তাই দেখতেও বেশি ভালো লাগে। মন ভাঙার পরে অনেক কান্নাকাটি করেছেন। এমনই একদিন কাঁদতে কাঁদতে আয়নার সামনে গিয়ে দাঁড়ান অনন্যা। নিজেকে দেখে নিজেই মুগ্ধ হয়ে যান।

অনন্যা সেই সময় ভেবেছিলেন, ‘আরে আমাকে কাঁদার পরে তো দেখতে তো ভালোই লাগছে।’ এই উপলব্ধির পরে ফের কান্নাকাটি শুরু করেন তিনি। জীবনের সেরা ছবিগুলো নাকি কান্নাকাটি করার পরেই উঠেছে। কারণ অশ্রু স্নান গালে নাকি আলো পড়লে জেল্লা বেড়ে যায় মুহূর্তে।

অনন্যা জানান, উত্তেজিত হয়ে পড়লে তিনি সঙ্গে সঙ্গে নিজের মনের ভাব প্রকাশ করতে পারেন না। নিজেকে সামলাতে না পেরে কান্নাকাটি শুরু করে দেন। তাই কঠিন পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেন না আর। কিছুটা স্থির হয়ে শান্ত অবস্থা ভাবেন। তার পর নিজের মতামত প্রকাশ করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit