বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

শেখ পরিবারের কাউকে দলের দায়িত্ব দিতে যাচ্ছেন হাসিনা!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৭৩ Time View

ডেস্ক নিউজ :  পরিবর্তিত পরিস্থিতিতে শেখ হাসিনা আওয়ামী লীগের দায়িত্ব কাকে দেবেন সেটা নিয়ে শুরু হয়েছে জল্পনা। গুঞ্জন ছিল সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে ভারপ্রাপ্ত সভাপতি করছেন তিনি। কিন্তু সেই গুঞ্জন আপাতত নেই।

একটি সূত্র জানায়, শেখ হাসিনা কাউকে বিশ্বাস করতে পারছেন না। একারণে শেষ পর্যন্ত তিনি পরিবারের মধ্যে থেকে কাউকে দলের দায়িত্ব দিতে পারেন।

দুই মাসের বেশি সময় ধরে নয়াদিল্লিতে অবস্থান করছেন শেখ হাসিনা। তার সাথে আছেন ছোটবোন শেখ রোহানা। এছাড়া কর্মসূত্রে মেয়ে পুতুলও নয়াদিল্লিতে অবস্থান করছেন। ভারতীয় কর্মকর্তারা হাসিনার সাথে দেখা করছেন। ভারতে পালিয়ে থাকা নেতারাও হাসিনার সাথে যোগাযোগ রাখছেন।

এছাড়া হাসিনা দেশে অবস্থানরত নেতাদের সাথেও কথা বলছেন। সর্বশেষ ফাঁস হওয়া একটি অডিওবার্তায় তাকে বলতে শোনা যায়, অন্তর্বর্তী সরকার একমাস টেকে কীনা দেখো। তালিকা করে রাখো।

সূত্র জানায়, তবে এক্ষেত্রে এখনই নিজের সন্তান জয় বা পুতুলকে তিনি দলের দায়িত্ব নাও দিতে পারেন। শেখ পরিবারের কাউকে এই দায়িত্ব দেওয়া হতে পারে।

সংশ্লিষ্টরা বলছেন, সেক্ষেত্রেও কাজটা খুব সহজ হবে না হাসিনার জন্য। কারণ শেখ হেলাল, শেখ সেলিম, শেখ ফজলে নূর তাপস, শেখ ফজলে শামস পরশ, শেখ তন্ময়সহ শেখ পরিবার বলতে যা বোঝায় তাদেরও প্রায় সবাই পলাতক।

কিউএনবি/অনিমা/১৫ অক্টোবর ২০২৪,/দুপুর ১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit