বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম
সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক বোচাগঞ্জে বেতন বৃদ্ধির দাবীতে হারকমের শ্রমিকদের বিক্ষভ মিছিল এবার গুগলে ‘৭ আপ খাওয়া দল’ সার্চ করলেই আসছে ব্রাজিলের নাম ১২ বছর পর নতুন অধ্যায়? বিয়ের গুঞ্জনে মুখর জেনিফার উইনগেট যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সাত সেনাসহ ৩৭ জন নিহত ‘গণকবর ও নদীতে ভাসানো শহীদেরা শনাক্ত হলে সংখ্যা ১৪০০ ছাড়াতে পারে’ সন্ধ্যার মধ্যে দেশের ৭ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা একবার বিশ্বকাপ জেতার পর আবার জেতা সবসময়ই বেশি কঠিন: ডি পল মার্কিন হামলায় ইরানের ৭ সেনা নিহত

১২ দিনে প্রবাসী আয় ১১ হাজার ৮৪০ কোটি টাকা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১২৯ Time View

ডেস্ক নিউজ : অক্টোবর মাসের ১২ দিনে প্রবাসী আয় এসেছে ৯৮ কোটি ৬৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। প্রতি ডলার ১২০ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় যা ১১ হাজার ৮৪০ কোটি টাকা। এই রেমিট্যান্স আগের মাস সেপ্টেম্বরের ও আগের বছরের অক্টোবরের চেয়ে বেশি। সোমবার (১৪ অক্টোবর) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর মাসে রেমিট্যান্স এসেছিল ১৯৭ কোটি ১৪ লাখ ৩০ হাজার ডলার। প্রতি দিন এসেছিল ৬ কোটি ৫৭ লাখ ১৪ হাজার ৩৩৩ ডলার। আগের মাস সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছিল ২৪০ কোটি ৪৭ লাখ ডলার। আর প্রতিদিন এসেছিল ৮ কোটি এক লাখ ৫৬ হাজার ৬৬৬ ডলার।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রবাসী আয় কমে যায়। এ সময়ের কয়েকদিন দেশের ব্যাংকগুলো যেমন বন্ধ ছিল, অন্যদিকে দেশের প্রবাসীরা বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে সংহতি জানিয়ে প্রবাসী আয় পাঠানো কমিয়ে দেন। এ জন্য কমে যায় প্রবাসী আয়। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হলে ওই মাসে প্রবাসী আয় বৃদ্ধি পায়। সেপ্টেম্বর মাসে আরও বৃদ্ধি পায় প্রবাসী আয়। অক্টোবর মাসেও প্রবাসী আয় বৃদ্ধির ধারা অব্যাহত থাকে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, অক্টোবর মাসের ১২ দিনে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৪ কোটি ৫৫ লাখ ৭০ হাজার ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে আসে ৪ কোটি ৪৮ লাখ ৫০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৬৯ কোটি ৩৫ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ২৬ লাখ ৪০ হাজার ডলার।

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৪,/রাত ১১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit