রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল বিতর্ক এড়াতে আর্জেন্টিনা-স্পেন ফাইনালে ৭ দেশের রেফারি যুবদলের সাবেক সহসভাপতির মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের শোক ওমরাহ পালনে শীর্ষে ৩ দেশ ‘ইতিহাস তো আগেই তৈরি হয়ে গেছে’— ফাইনালের আগে মেসির বার্তা গণভোট ব্যর্থ হলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে : বিরোধীদলীয় নেতা ইয়ামালদের জয় কামনা করছেন গাজার ফুটবল ভক্তরা! চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া বিনোদনপাহাড়ি ঢলের ভাঙনে হুমকিতে কাপ্তাই মডেল মসজিদ

যুদ্ধকে আমরা ভয় পাই না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৫৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : লেবানন ও সিরিয়ায় হামলা এবং হামাস, হিজবুল্লাহ ও আইআরজিসির কমান্ডারদের হত্যার জবাবে গত ১ অক্টোবর ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপরই প্রতিশোধের হুঙ্কার দেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ নিয়ে গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) মন্ত্রিসভা বৈঠক ডাকা হয়। কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তু যেমন পারমাণবিক স্থাপনা, তেল উৎপাদন কেন্দ্র, সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র, অস্ত্র গুদাম ও ইরানি নেতাদের ওপর হামলার সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন। 

এমন উত্তেজনাকর পরিস্থিতিতে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছেন ইরানের কর্মকর্তারা। বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ শুরু করেছেন তারা। লেবানন ও সৌদি আরবের পর রোববার ইরাক সফরে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রাজধানী বাগদাদে ইরাকি পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেনের দ্বিপাক্ষিক বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে অংশ নেন তিনি। আব্বাস আরাগচি বলেন, আমরা যুদ্ধ পরিস্থিতির জন্য পুরোপুরি প্রস্তুত। আমরা যুদ্ধকে ভয় পাই না। তবে আমরা যুদ্ধ চাইও না। আমরা চাই শান্তি এবং আমরা গাজা ও লেবাননে ন্যায়সঙ্গত শান্তির জন্য কাজ করব।

এর আগে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় ইসরাইলের প্রতিশোধমূলক হামলার বিষয়ে ইরানের জনগণ ও এর স্বার্থ রক্ষায় ‘কোনও রেডলাইন’ বিবেচনায় নেয়া হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন আব্বাস আরাগচি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা একটি পোস্টে তিনি লেখেন, ‘সাম্প্রতিক দিনগুলোতে যদিও আমরা এই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা রুখে দিতে ব্যাপক চেষ্টা করেছি, তবে এখন আমি স্পষ্টভাবে বলছি, আমাদের জনগণ ও স্বার্থরক্ষায় আমরা কোনও রেডলাইন মানবো না।’

 

কিউএনবি/আয়শা/১৩ অক্টোবর ২০২৪,/রাত ১০:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit