শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সৌদিতে হুতিদের হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার

দুই ঘণ্টার চেষ্টায় বরিশাল মেডিকেলের আগুন নিয়ন্ত্রণে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১১২ Time View

ডেস্ক নিউজ : দুই ঘণ্টার চেষ্টায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

রোববার সকাল ৯টার দিকে হাসপাতালের মেডিসিন বিভাগের নিচ তলায় আগুনের সূত্রপাত।

খবর পেয়ে দ্রুতই ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে৷ এসময় সেখানে ভর্তি প্রায় ৫০ থেকে ৬০ জন রোগী ও তাদের স্বজনের নিরাপদে অন্যত্র সড়াতে সক্ষম হযন দায়িত্বরত ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ ঘটনায় হতাহতের কোন ঘটনা না ঘটলেও আপাতত বিভাগটি ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

বরিশাল ফায়ার সার্ভিসের উপপরিচালক নিজামুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক তারা ছুটে এসেছেন। প্রায় ২ ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করেছে বলে জানান তিনি।

এ বিষয়ে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মনিরুজ্জামান শাহীন জানান, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। তবে ক্ষয়ক্ষতি নিরুপণে কাজ চলছে।

কিউএনবি/অনিমা/১৩ অক্টোবর ২০২৪,/দুপুর ২:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit