রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোস্টগার্ডের টহল শুরু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ২৪৫ Time View

ডেস্ক নিউজ : প্রজনন সময়ে ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে টহল অভিযান শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা।

রোববার সকাল থেকে ভোলার মেঘনা নদীর তুলাতলি পয়েন্টে টহল অভিযান চালায় কোস্টগার্ড।

জানা গেছে, মৎস্যবিভাগ ও পুলিশসহ ৮টি টহল টিম নদীতে রয়েছে।

তবে প্রথমদিন দুপুর পর্যন্ত কোথাও কোনো আটকের খবর পাওয়া যায়নি।

কোস্টগার্ড জানিয়েছে, জেলেরা যাতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করতে না পারে সেজন্য তাদের সার্বক্ষণিক টহলে থাকবে।

উল্লেখ্য, আজ ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ ধরা, পরিবহন, বিক্রি ও সংরক্ষণ নিষিদ্ধ করেছে সরকার।

কিউএনবি/অনিমা/১৩ অক্টোবর ২০২৪,/দুপুর ১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit