বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

বরিশাল মেডিকেলে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১০১ Time View

ডেস্ক নিউজ : বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট।

আজ রোববার (১৩ অক্টোবর) সকালের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

হাসপাতালের মেডিসিন ইউনিট ভবনের নিচতলার একটি কক্ষে আগুন লাগে। এতে আতঙ্কিত হয়ে রোগী ও তাদের স্বজনরা ছোটাছুটি শুরু করেন।

আগুন লাগার খবর শুনে বিভিন্ন ওয়ার্ড থেকে রোগী ও রোগীর স্বজনরা ছুটাছুটি করে সিঁড়ি দিয়ে নিচে নেমে চলে আসে এবং গুরুতর অসুস্থ রোগীকে আনসার সদস্যরা নিচে নামাতে সহায়তা করে। এছাড়া মেডিসিন ওয়ার্ড থেকে অসুস্থ সকল রোগীকে সরিয়ে পুরাতন ভবনের ওয়ার্ডে স্থানান্তর করা হয়।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা। আগুন এখন অনেকটা নিয়ন্ত্রণে। তবে ধোঁয়া রয়ে গেছে।

ফায়ার সার্ভিস আরও জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত হতাহতের ঘটনা ঘটেনি। পরবর্তীতে তদন্ত করে আগুন লাগার কারণ ও মালামালের ক্ষতির পরিমাণ জানা যাবে।

কিউএনবি/অনিমা/১৩ অক্টোবর ২০২৪,/দুপুর ১২ :৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit