রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

হিজবুল্লাহর ড্রোন হামলায় তেলআবিবে বিদ্যুৎ বিভ্রাট

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৮৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরাইলের রাজধানী তেলআবিবে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

শনিবার টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর একটি ড্রোন তেলআবিবে আঘাত হেনে বিদ্যুৎ বিভ্রাট ঘটিয়েছে। এদিকে ইসরাইলি এক সাংবাদিকের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, একটি ড্রোন তেলআবিবের একটি অ্যাপার্টমেন্ট ভবনের পাশ দিয়ে উড়ে যাচ্ছে।

এ বিষয়ে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, দুটি ড্রোন তেলআবিবের আকাশসীমায় প্রবেশ করেছে এবং এর মধ্যে একটি ড্রোন উত্তর তেলআবিবের হার্জলিয়া এলাকায় একটি ভবনকে আঘাত করেছে।

এদিকে আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরাইলের দখলকৃত এলাকার স্থানীয় সংবাদমাধ্যমগুলো ওই এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের খবর দিয়েছে।

এর আগে ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায় যে, মাত্র এক ঘণ্টার মধ্যে লেবানন থেকে ১০০টি রকেট দখলকৃত ফিলিস্তিনি ভূমির দিকে ছোড়া হয়েছে। এতে বেশকিছু হতাহতের ঘটনাও ঘটেছে। সূত্র: মেহের নিউজ এজেন্সি

 

 

কিউএনবি/আয়শা/১২ অক্টোবর ২০২৪,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit