বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম
২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প হরমুজ প্রণালি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার কাছাকাছি: পাকিস্তান বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে দেখা যেতে পারে যেসব রেকর্ড মধ্যপ্রাচ্যে ইসরাইলের দাপট ঠেকাতে পারবে কি সৌদি–তুরস্ক–পাকিস্তান প্রতিরক্ষা জোট? মেসির দলে যোগ দিচ্ছেন নেইমার! এতো বৈরিতার পরও কেন রাশিয়া-চীনের সঙ্গে একসাথে কাজ করে এফবিআই?

ডিমের দাম বাড়ার বিষয়টি কারসাজি: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ৬৬ Time View

ডেস্ক নিউজ : অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ব্যবসায়ীরা দাবি করছিলেন ডিমের সংকট আছে। পরে আমদানির খবরে ডিমের দাম কিছুটা কমে গেলো। এতেই বোঝা যায় ডিমের যে দাম বৃদ্ধি, সেটা কারসাজি। কোনো ধরনের কারসাজি গ্রহণযোগ্য হতে পারে না।

শুক্রবার (১১ অক্টোবর) বিশ্ব ডিম দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

ডিম প্রাপ্যতার কোনো বৈষম্য থাকবে না উল্লেখ করে উপদেষ্টা বলেন, শ্রেণি-বর্ণ নির্বিশেষে, যাদের ডিম বেশি দরকার তাদের জন্য তা সরবরাহ করতে হবে। ডিমের উৎপাদন বাড়াতে গ্রামীণ নারীদের হাঁস-মুরগি পালনে উৎসাহিত করতে হবে। আগে গ্রামীণ নারীরা হাঁস-মুরগি পালন করতেন। নিজেরা গ্রামেই পাইকারদের কাছে বিক্রি করতেন। এতে তারা অর্থনৈতিক ক্ষেত্রে অবদান রাখতে পারতেন। সেই অবস্থা আবার ফিরিয়ে আনতে হবে। এজন্য সব ধরনের ব্যবস্থা নিতে হবে।

মিডিয়ার কারণেও ডিমের দাম বাড়ছে বলে মন্তব্য করেন উপদেষ্টা। তিনি বলেন, মিডিয়ায় এমনভাবে লেখা হয় তাতে বাজার অস্থির হয়ে যায়। আমরা ভোক্তারাও অস্থির হয়ে পড়ি।

উপদেষ্টা আরও বলেন, কিছু মৌসুমে প্রাকৃতিক কারণেও ডিমের উৎপাদন কমে যায়। রমজানে ডিমের ব্যবহার কমে যায়। তাই মজুদ নয় চাহিদার আলোকে কোল্ডস্টোরেজ করার চিন্তা করতে হবে। এছাড়া ডিমকে অত্যাবশ্যকীয় খাদ্য হিসেবে ঘোষণা করতে হবে।

কিউএনবি/অনিমা/১১ অক্টোবর ২০২৪,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit