বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

যামিনীপাড়া জোন বিজিবি-বিএসএফ এর মধ্যে শারদীয় শুভেচ্ছা ও মিষ্টি বিতরন করলেন ২৩ বিজিবি

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১২০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সু-সম্পর্ক আরো দৃঢ় করার লক্ষ্যে অদ্য ১১ অক্টোবর ২০২৪ তারিখ শারদীয় দুর্গাপুজা-২০২৪ উপলক্ষে যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) কর্তৃক প্রতিবেশী ১৫৬ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট, স্টাফ অফিসার এবং অধীনস্থ সকল ক্যাম্প সমূহে মিষ্টি প্রেরণ করা হয়েছে। সীমান্তে সম্প্রীতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দুই দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসব গুলোতে বিজিবি-বিএসএফ একে-অপরকে মিষ্টি ও বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বিজিবি-বিএসএফ এর মধ্যে সম্প্রীতির এই বন্ধন দু-দেশের বন্ধুত্বপূ্র্ণ সম্পর্ক এবং সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা আরো সম্প্রসারিত ও সুদৃঢ় করবে।

যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি)-র পক্ষ হতে ফেনীছড়া বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ মাসুদ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ১৫৬ বিএসএফ ব্যাটালিয়ন এর জালেয়া আউট পোস্টের ইন্সপেক্টর হিরেন গোহাইন এর নিকট এবং বগাপাড়া বিওপির নায়েব সুবেদার মোঃ মনিরুজ্জামান ভাটিয়াবাড়ী বিএসএফ ক্যাম্পের এসআই এন রাজ শেখর এর নিকট মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানান।

কিউএনবি/অনিমা/১১ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit