মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

থেমে থেমে বৃষ্টি আর কত দিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ৬৩ Time View

ডেস্ক নিউজ : দেশের আট বিভাগই অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারেস। সেইসঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ জানান, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

এ ছাড়া সারা দেশে বৃষ্টি অনেকটাই কমতে পারে। আগামী ১৩ বা ১৪ অক্টোবরের দিকে বাংলাদেশ থেকে মৌসুমি বায়ু বিদায় নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে। ফলে এ সময় বৃষ্টি আরও কমে যেতে পারে। এতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

 

কিউএনবি/আয়শা/১১ অক্টোবর ২০২৪,/দুপুর ১২:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit