মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

আমি একজন ভালো শ্রোতা হয়ে জন্মেছি: মেহজাবীন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৬১ Time View

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ক্যারিয়ারের অসংখ্য নাটকের মাধ্যমে ভক্তদের মন কেড়েছেন। নাটকের পাশাপাশি ওয়েব সিরিজে অভিনয় করেও সুনাম কুড়িয়েছেন এ অভিনেত্রী। মেহজাবিন সব সময় হাসিখুশি থাকতে পছন্দ করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন। এ অভিনেত্রী ঘুরতেও বেশ পছন্দ করেন। সম্প্রতি কিছু ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখানে র্দীঘ এক ক্যাপশন লিখেছেন। 

ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, আমি একজন ভালো শ্রোতা হয়ে জন্মেছি। প্রতিদিন যাদের সঙ্গে দেখা করি তাদের প্রত্যেকের কথা শুনি। মাঝে মাঝে, যখন দু’জন অপরিচিত লোক কথা বলেন, আমি আগ্রহ নিয়ে তাদের কথাও শোনার চেষ্টা করি। প্রতিটি ব্যক্তি কতটা আলাদা কথা বলেন তা শিখতে উপভোগ করি। আমার কাছে কথা শোনা, কথা বলার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। 

এই অভিনেত্রী আরও বলেন, কথা বললে কিছু শেখা যায় না, তবে শুনলে শেখা যায়, তাই আমি কম কথা বলি। অভিনেত্রীর ভক্ত-অনুরাগীরা তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। সেই পোস্টের কমেন্ট বক্সে ফাহাদ নামে একজন লিখেছেন, সত্যিই অসাধারণ একটি পোস্ট অনেক সুন্দর হয়েছে।

মুমু নামে আরেকজনের ভাষ্য, আপু আপনি ঠিক বলেছেন, আমিও আপনার মতো একজন ভালো শ্রোতা। আপনার এ লেখা আমার জন্য অনেক কার্যকর। দেলোয়ার লিখেছেন, অত্যন্ত সুন্দর একটি পোস্ট দিয়েছেন আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো।

 

 

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২৪,/রাত ৯:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit