রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে যুবদল নেতা সাজু’র হাত থেকে বাঁচতে ৯৯৯ ফোন দিয়ে রক্ষা পেলেন তরুনী পাহাড়ে টানা বর্ষণ, বন্যায় রাঙামাটির মৎস্য খাতে প্রায় ৪ কোটি টাকার ক্ষতি দুর্গাপুরে ডিবি পরিচয়ে ডাকাতি, আটক ৩ মাটিরাঙ্গায় পাহাড় ধসে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী: নতুন ঘর পেলেন কচাকলা ত্রিপুরা। নলাম সেতুর আশার আলো দেখেনি ১০ গ্রামের মানুষ শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১ শাপলা চত্বরে হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত দুই ঘণ্টা পর স্বাভাবিক হলো ফেসবুকের ডেস্কটপ সেবা স্পেন–আর্জেন্টিনা ফাইনালের ভাগ্য গড়ে দিতে পারে যে ৬ দ্বৈরথ

মমতাজসহ ৯০ জনের নামে হত্যা মামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৬৫ Time View

ডেস্ক নিউজ : মানিকগঞ্জের সিংগাইরে হেফাজতে ইসলামের কর্মসূচিতে পুলিশের গুলিতে চারজন নিহতের ঘটনায় আদালতে মামলা হয়েছে। মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমসহ ৫২ আওয়ামী লীগ নেতাকর্মী এবং ৩৮ পুলিশ সদস্যকে আসামি করা হয়।

বুধবার (৯ অক্টোবর) মানিকগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা করেন নিহত নাসির উদ্দিনের ভাই শহিদুল ইসলাম।

মামলার অন্য আসামিরা হলেন- সাবেক পৌর মেয়র মীর মো. শাজাহান, সাবেক উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, সহ-সভাপতি আব্দুল মাজেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সায়েদুল ইসলাম, পৌরসভার সাবেক মেয়র আবু নাঈম মো. বাশার, প্যানেল মেয়র সমেজ উদ্দিন, সাবেক কাউন্সিলর আব্দুস সালাম খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রমিজ উদ্দিনসহ ৫২ জন নেতাকর্মী।

এছাড়া মানিকগঞ্জ সদর সার্কেলের তৎকালীন সহকারী পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, ডিবি পুলিশের ওসি মাহিবুল আলম, মদন মোহন বণিক, মোহাম্মদ রবিউল ইসলাম, সিংগাইর থানার এসআই আদিল মাহমুদ ও মোজ্জামেল হোসেনসহ ৩৮ পুলিশ সদস্যকে আসামি করা হয়।

২০১৩ সালে গণজাগরণ মঞ্চ থেকে মহানবি হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে ওই বছরের ২৪ ফেব্রুয়ারি সিংগাইরের গোবিন্দল এলাকায় প্রতিবাদ মিছিল বের করে সমমনা ইসলামি দলগুলো। এসময় পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হন চার জন।

কিউএনবি/অনিমা/১০ অক্টোবর ২০২৪,/রাত ৮:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit