বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

মনিরামপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে খাটুরা বাওড় দখল চেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৬৩ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক রিপন ধরের বিরুদ্ধে প্রভাব বিস্তর করে খাটুরা বাওড়টি দখল চেষ্টার অভিযোগ রয়েছে। প্রতিবাদে কয়েক’শ মৎস্যজীবী বাওড়পাড়ে বুধবার বিকেলে মানববন্ধন কর্মসূচি পালন শেষে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। লিখিত বক্তব্য পাঠ করেন স্থানীয় ইউপি সদস্য রেজাউল ইসলাম।


খাটুরা বাওড় মৎস্যজীবী সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের উপস্থিতিতে রেজাউল ইসলাম বলেন, ইতিপূর্বে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট(ইফাদ) সরকারের কাছ থেকে ৫০ বছরের ইজারা নেন। পরবর্তিতে ইফাদ ওই বাওড়টি খাটুরা মৎস্যজীবী সমিতির নামে ডিড(চুক্তিনামা) করে দেন। সেই থেকে মৎস্যজীবীরা মৎস্যচাষ করে জীবীকা নির্বাহ করে আসছিলেন।

রেজাউল ইসলাম অভিযোগ করেন, হরিহরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক রিপন কুমার ধর প্রভাব বিস্তর করে সরকারের কাছ থেকে তিন বছরের লিজ নেন। ২০২৩ সালের জুন মাসে লিজের মেয়াদ শেষ হলেও সরকারকে কোনপ্রকান খাজনা না দেওয়ায় বাওড়টি অরক্ষিত হয়ে পড়ে। এ ব্যাপারে মামলা করা হলে উচ্চ আদালতের নির্দেশে বাওড়টি পুনরায় মৎস্যজীবী সমিতির অনুকুলে আসে। সমিতির সভাপতি মুক্তিযোদ্ধ আব্দুস সাত্তার জানান, সমিতির পক্ষ থেকে চলতি বছরের জুলাই মাসে সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে বাওড়টি পরিচালনার জন্য।

নজরুল ইসলাম জানান, বাওড়টি এখন মৎস্যজীবীদের দখলে রয়েছে। কিন্তু রিপন কুমার ধর একটি ভূয়া ডিড(চুক্তিনামা) করে গত ২৮ সেপ্টেম্বর স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিশ্বাসের সহযোগীতায় বাওড়টি দখলের চেষ্টা করেন। এ সময় মৎস্যজীবীসহ এলাকাবাসীর প্রতিরোধের মুখে তারা পালিয়ে যায়। তবে এ অভিযোগ অস্বীকার করে রিপন কুমার ধর জানান, সরকারের কাছ থেকে তিনি পুনরায় লিজ নিয়েছেন। এ দাবির প্রতি সমর্থন জানিয়ে ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিশ্বাস জানান, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম অবৈধভাবে বাওড়টি দখল করেছে ।

 

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit