বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

ডিএসসিসির আওতাধীন এলাকার সকল মন্দির-পূজামণ্ডপে বিশেষ মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় অবস্থিত সকল মন্দির-পূজামণ্ডপসহ সংলগ্ন এলাকায় বিশেষ মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। 

কার্যক্রমের অংশ হিসেবে ডিএসসিসির আওতাধীন এলাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালি মন্দির, শিববাড়ি মন্দির, কালিবাড়ি মন্দির, শাহজাহানপুর রেলওয়ে কলোনী মন্ডপ, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, শীববাড়ি মন্দির, দুর্গা মন্দির, জগন্নাথ মন্দির, শাঁখারীবাজার পূজামণ্ডপ, লক্ষ্মী নারায়ণ মন্দির, ফরাশগঞ্জ রোড় পূজামন্ডপ, শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ মন্দির, গলগথা উপাসনালয়, শঙ্কর সাধুর আশ্রম, শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির, ডগাইর বটতলা মন্দির, পূর্ব বক্সনগর ঋষিপাড়া কালী মন্দির, ধার্মীক পাড়া পূজামন্ডপ, কাজলা পূজামন্ডপ, শ্রী শ্রী বঙ্ক বিহারী রাধারানী মন্দির-মণ্ডপসহ সংলগ্ন এলাকায় বিশেষ মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। 

দুর্গাপূজা উপলক্ষ্যে মন্দির ও মণ্ডপ এবং সংলগ্ন এলাকায় এই বিশেষ মশক নিয়ন্ত্রণ কার্যক্রম গত ৭ অক্টোবর হতে শুরু নবমীর দিন পর্যন্ত অব্যাহত থাকবে। 

এছাড়াও করপোরেশনের আওতাধীন এলাকায় নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। 

এদিকে গত ৮ অক্টোবর সারা বাংলাদেশে মোট সনাক্তকৃত ডেঙ্গু রোগীর সংখ্যা ৯৮১ জন। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত এলাকায় রোগীর সংখ্যা ১৮০ জন দেখানো হয়।  কিন্তু তালিকা অনুযায়ী সরেজমিনে যাচাই-বাচাই শেষে ডিএসসিসির আওতাভুক্ত এলাকার ৬২ জন রোগী পাওয়া যায়। অন্যান্য রোগীরা দক্ষিণ সিটির আওতাধীন এলাকার বাইরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বর্তমানে ডিএসসিসির আওতাভুক্ত এলাকায় আত্মীয়-স্বজন কিংবা হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছে। 

কিউএনবি/অনিমা/০৯ অক্টোবর ২০২৪,/রাত ৮:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit