মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
সৌরমণ্ডলের প্রান্তে বিশাল বরফের ভান্ডার, ১২টি ধূলিকণা বিশ্লেষণে মিলল অবাক করা তথ্য ১৯ কোটি ৪ লাখ ডলারে বিক্রি হলো ভ্যান গগের চিত্রকর্ম হঠাৎ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির, নেপথ্যে যে কারণ মশা না মেরেই ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্রাজিলের বিজ্ঞানীদের সাফল্য দুটি ধাক্কা সামলেও প্রথম প্রান্তিকে ভারতের জিডিপি প্রবৃদ্ধি ৭.৮ শতাংশ এতিম শিশুদের নিয়ে প্রীতি ম্যাচে মাতলেন নাসির-রুবেলরা চেনা ছকের বাইরে মেহজাবীন, জিটিএ গেমের আদলে ভিন্নধর্মী ফ্যাশন সৌদিতে হুতির হামলায় আহত ১১ বিয়ে নিয়ে রহস্য, অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়েও বদলেছে মিমির ভাবনা শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান

ইংল্যান্ডের বর্ষসেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন কোল পালমার

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৬২ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২৩-২৪ মৌসুমে ইংল্যান্ডের বর্ষসেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন চেলসির ফরোয়ার্ড কোল পালমার। ইংলিশ ফুটবল এসোসিয়েশন এই তথ্য নিশ্চিত করেছে।

২২ বছর বয়সী পালমার রিয়াল মাদ্রিদের জুড বেলিংহাম ও আর্সেনালের বুকায়ো সাকাকে পিছনে ফেলে এই পুরস্কার জয় করে নিয়েছেন। এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে বেলিংহাম ও সাকা। ইংল্যান্ড সমর্থকদের ভোটে এই পুরস্কারের জন্য সেরাদের বেছে নেয়া হয়।

২০২৩ সালের নভেম্বরে জাতীয় দলে অভিষিক্ত হয়েই পালমার নিজেকে প্রমান করেছিলেন। এ বছর মে মাসে বসনিয়া এন্ড হার্জেগোভেনিয়ার বিরুদ্ধে পালমার প্রথমবার মূল দলে খেলার সুযোগ পান।

ইউরো ২০২৪’এ একটি ম্যাচেও মূল দলে সুযোগ পাননি। কিন্তু তারপরও ফাইনালে স্পেনের কাছে ২-১ গোলে পরাজয়ের ম্যাচটিতে ইংল্যান্ডের হয়ে একমাত্র গোলটি করেছিলেন। নেদারল্যান্ডসের বিপক্ষে সেমিফাইনালে ওলি ওয়াটকিন্সের জয়সূচক গোলের যোগানদাতা ছিলেন পালমার।

ম্যানচেস্টার সিটি সাবেক এই খেলোয়াড় ক্লাবের হয়েও দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন। গত মৌসুমে প্রিমিয়ার লিগে ২২ গোল করেছেন। এবার শুরুতেই চেলসির জার্সিতে সাত ম্যাচে করেছেন ছয় গোল।

এই মুহূর্তে পালমার উয়েফা নেশন্স লিগে খেলার জন্য ইংল্যান্ড জাতীয় দলের সাথে আছেন। বৃহস্পতিবার ওয়েম্বলিতে গ্রীস ও তিনদিন পর ফিনল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড।

এদিকে ইংলিশ অধিনায়ক হ্যারি কেন গতকার দলের সাথে অনুশীলন করেননি। তার পরিবর্তে ইনডোরে ব্যক্তিগত অনুশীলন করেছেন। বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার গত সপ্তাহে এইনট্র্যাখ ফ্র্যাঙ্কফুর্টের সাথে ৩-৩ গোলে ড্রয়ের ম্যাচটিতে ডান পায়ের ইনজুরিতে আক্রান্ত হয়েছেন। যদিও বায়ার্নের পক্ষ থেকে বলা হয়েছে ইনজুরির মাত্রা মোটেই গুরুতর নয় এবং তিনি জাতীয় দলে খেলতে পারবেন। কেন যদি মূল দলে খেলার জন্য ফিট হয়ে উঠতে না পারেন তবে তার স্থানে টটেনহ্যাম স্ট্রাইকার ডোমিনিক সোলাঙ্কে খেলবেন।

সূত্র: বাসস

কিউএনবি/অনিমা/০৯ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit