মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
সৌরমণ্ডলের প্রান্তে বিশাল বরফের ভান্ডার, ১২টি ধূলিকণা বিশ্লেষণে মিলল অবাক করা তথ্য ১৯ কোটি ৪ লাখ ডলারে বিক্রি হলো ভ্যান গগের চিত্রকর্ম হঠাৎ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির, নেপথ্যে যে কারণ মশা না মেরেই ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্রাজিলের বিজ্ঞানীদের সাফল্য দুটি ধাক্কা সামলেও প্রথম প্রান্তিকে ভারতের জিডিপি প্রবৃদ্ধি ৭.৮ শতাংশ এতিম শিশুদের নিয়ে প্রীতি ম্যাচে মাতলেন নাসির-রুবেলরা চেনা ছকের বাইরে মেহজাবীন, জিটিএ গেমের আদলে ভিন্নধর্মী ফ্যাশন সৌদিতে হুতির হামলায় আহত ১১ বিয়ে নিয়ে রহস্য, অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়েও বদলেছে মিমির ভাবনা শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান

স্বামী হিসেবে শাহরুখ কেমন জানালেন গৌরী

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৬৯ Time View

বিনোদন ডেস্ক : বলিউড বাদশাহ শাহরুখ খান ও গৌরী খান, একে অন্যকে মন দিয়েছিলেন বহু বছর আগে। তবে বিয়ের সিদ্ধান্ত নিতে খুব বেশি দেরি করেননি তারা। কিছুদিনের মধ্যেই লুকিয়ে বিয়ে করেছিলেন এই জুটি। রাজকীয় আয়োজন ছিল না, আইনি মতে সংসার পাতেন গৌরী-শাহরুখ। পরবর্তীতে অনুষ্ঠান হয়। 

সেই থেকে শুরু পথচলা। শাহরুখের তখন মাথার ওপর ছাদও ছিল না। তিলে তিলে নিজেদের সংসার গুছিয়ে নিয়ে ছিলেন এই দম্পতি। আজও তারা একসঙ্গেই সংসার করছেন। তবে তাদের এই সম্পর্কে কম ঝড় ওঠেনি। তবুও কখনও অন্দরমহলের ভিতরের খবর সামনে আসতে দেননি তারা। 

সম্প্রতি করণ জোহরের ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে অংশ নিয়ে ছিলেন গৌরী খান। সেখানেই গৌরী শাহরুখকে নিয়ে মুখ খুললেন। সে সময় করণ জোহর প্রশ্ন করেছিলেন, স্বামী হিসেবে শাহরুখ কেমন?

এর জবাবে গৌরী বলেছিলেন, শাহরুখ খান ভীষণ সহজ মানুষ। শাহরুখ খানকে যা দেওয়া হয় তিনি তাই খেয়ে নেন। নুন ছাড়া রান্না হলেও চলে। কিং খানের এটাই যে একমাত্র সুঅভ্যাস এমন নয়, তিনি যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারেন। সকলের সঙ্গে সহজে মিশে যেতে পারেন। ‘আমি শাহরুখ, সেই দম্ভটা ওর নেই’। 

গৌরী জানান, শাহরুখকে নিয়ে খুব একটা ভাবতেই হয়নি তাকে। যার ফলে শাহরুখের সঙ্গে তার সংসার করাটা কখনই চ্যালেঞ্জের ছিল না। গৌরী খান সেই তকমাটা কিং খানকে দিলেন। যেখানে গিয়ে শাহরুখকে নিয়ে ধৈর্য হারানো তো দূরের কথা, বরং তিনি শাহরুখকে নিয়ে একপ্রকার গর্ব করলেন। তিনি যা করে দেন, তাই খান, যেভাবে চালান, কিং সেভাবেই চলেন।

প্রসঙ্গত, রোম্যান্সের কিং একাধিকবার একটা প্রশ্নের মুখোমুখি হন, এত নারীর মনে বছরের পর বছর ধরে তিনি কীভাবে রাজত্ব করছেন? উত্তরে শাহরুখ খান জানিয়েছিলেন, মহিলাদের সম্মান করাই হচ্ছে একমাত্র টিপস। তারা কেবল ওটুকু পেলেই খুশি, এমনও দাবি করেন কিং।

 

 

কিউএনবি/আয়শা/০৯ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit