বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে  দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

রণবীরে মুগ্ধ আলিয়া আরও ৪ জনের প্রেমে বুঁদ ছিলেন

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৫৩ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। প্রায় ৫ বছর চুটিয়ে প্রেম করার পর ২০২২ সালের ১৪ এপ্রিল কাপুর বাড়িতেই বসেছিল তাদের বিয়ের আসর। পরিবার পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে ছিমছাম ভাবেই বিয়ে সেরেছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। 

কিন্তু যে আলিয়ার রণবীরে এত মুগ্ধতা, সেই তিনি নাকি রণবীর ছাড়া আরও চার জনের প্রেমে বুঁদ হয়েছিলেন। সেই তালিকা প্রকাশ করেছে ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

হাইস্কুলে থাকার সময় প্রথম প্রেমে পড়েন আলিয়া ভাট। প্রেমিক রমেশ দুবে। একই স্কুলে পড়ার কারণে তারা ডেট করতে পারতেন। যদিও আলিয়ার এই প্রেম প্রসঙ্গে বিস্তারিত কোনও তথ্য জানা যায়নি। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার শুটের সময় সিদ্ধার্থ মালহোত্রার প্রেমে পড়েন আলিয়া। যদিও এই সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি; প্রকাশ্যে তারা কথা বলেছিলেন বিচ্ছেদ নিয়েও।

বলিউডে অভিষেকের আগে আলি দাদারকারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন আলিয়া। দুজনেই ছোটবেলার বন্ধু ছিলেন এবং বেশ কিছু দিন একসঙ্গে ছিলেন। এমনকি ডিনার ডেট এবং নৈমিত্তিক আউটিংয়ের জন্য দুজনকেই একাধিকবার একসঙ্গে দেখা গেছে। আলি জানিয়েছিলেন, বলিউডে যোগ দেওয়ার পর আলিয়ার আচরণ বদলে গেছে।

সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ব্রেকআপ করার ঠিক পরে এবং রণবীর কাপুরের সঙ্গে ডেটিং গুজবের মধ্যে কাভিন মিত্তালের সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন আলিয়া। কাভিন হলেন হাইক মেসেঞ্জারের প্রতিষ্ঠাতা এবং একজন জনপ্রিয় ব্যবসায়িক টাইকুন সুনীল মিত্তালের পুত্র, যিনি টেলিকম কোম্পানি এয়ারটেলের মালিক। উভয়েরই প্রথম বারের মতো অর্থনৈতিক শীর্ষ সম্মেলনে দেখা হয়েছিল বলে জানা যায়।

 

 

কিউএনবি/আয়শা/০৯ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit