শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর বাতিল

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৬৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র সফর বাতিল হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, ইয়োভ গ্যালান্টের যুক্তরাষ্ট্র সফর বাতিলের খবরটি পেন্টাগন মঙ্গলবার (৮ অক্টোবর) জানিয়েছে। তবে গ্যালান্ট কেন তার সফর বাতিল করেছেন সে কারণ বলতে অস্বীকৃতি জানিয়েছে পেন্টাগন। এমনকি, এ বিষয়ে জানতে সাংবাদিকদের ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, এক সংবাদ সম্মেলনে পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং বলেন, ‘আমাদের এইমাত্র জানানো হয়, প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট তার ওয়াশিংটন সফর স্থগিত করবেন।’

ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, গ্যালান্টের বুধবারের পরিকল্পিত সফরের আগে প্রথমে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলতে চেয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

ইসরায়েলের ওয়াইনেট নিউজ আউটলেট জানিয়েছে, গ্যালান্ট আশা করেছিলেন, তার মার্কিন সফর ইরান ইস্যুতে সমন্বয় জোরদার করবে। তবে তার প্রস্থানের কয়েক ঘণ্টা আগে, নেতানিয়াহু দুটি পূর্বশর্ত রেখেছিলেন। প্রথম শর্তটি হচ্ছে বাইডেনের সঙ্গে তার ফোনালাপ, আর দ্বিতীয়টি ইরানে প্রতিক্রিয়ার বিষয়ে মন্ত্রিসভার অনুমোদন।

জানা গেছে, বুধবার (৯ অক্টোবর) বাইডেনের সঙ্গে ফোনালাপ হওয়ার কথা রয়েছে নেতানিয়াহুর।

কিউএনবি/অনিমা/০৯ অক্টোবর ২০২৪,/দুপুর ১:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit