রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা

সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণে কমিটি গঠন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৮২ Time View

ডেস্ক নিউজ : গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণ সংক্রান্ত কমিটি গঠন করা হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের (প্রেস শাখা) উপসচিব মোঃ মাসুদ খাঁন স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশ সোমবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলা দায়ের করা হচ্ছে। হয়রানিমূলক এসব মামলা পর্যবেক্ষণের লক্ষ্যে ৮ সদস্য কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সভাপতি, অতিরিক্ত সচিব (সম্প্রচার) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সদস্য হিসেবে রয়েছেন- প্রধান তথ্য কর্মকর্তা, তথ্য অধিদপ্তর, জেলা জজ পদমর্যাদার আইন ও বিচার বিভাগের একজন প্রতিনিধি, মহাপরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, মহাপরিচালক, বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট, সচিব, বাংলাদেশ প্রেস কাউন্সিল।

কমিটির সদস্য সচিব হিসেবে রয়েছেন যুগ্মসচিব (প্রেস) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

কমিটির কার্যপরিধি বিষয়ে বলা হয়েছে, গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিভিন্ন হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণ এবং সময়ে সময়ে মামলার বিষয়ে কর্তৃপক্ষকে অবহিতকরণ। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়।

কিউএনবি/অনিমা/০৮ অক্টোবর ২০২৪,/সকাল ১১:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit