বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

কত টাকা পুরস্কার পান নোবেলজয়ীরা?

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৫৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তবে, নোবেল পুরস্কারের নাম সামনে এলেই হয়তো মনে প্রশ্ন জাগে, নোবেলজয়ীরা ঠিক কত টাকা পুরস্কার পান। যদিও টাকার চেয়ে এই সম্মানটাই অনেক বড়; কিন্তু এখানে টাকার অঙ্কটাও হেলাফেলা করার সুযোগ নেই।

১৯৮০ সালের আগ পর্যন্ত নোবেল বিজয়ীরা যে পদক পেতেন, তা ছিল ২৩ ক্যারেট স্বর্ণের। এরপর থেকে ১৮ ক্যারেট ‘সবুজ স্বর্ণে’র ধাতবের ওপর ২৪ ক্যারেট স্বর্ণের প্রলেপ দেয়া পদক দেয়া হয় নোবেলজয়ীদের। এছাড়াও দেয়া হয় একটি সনদ ও মোটা অঙ্কের অর্থ পুরস্কার।
 
ডিনামাইটের উদ্ভাবক আলফ্রেড নোবেলের শেষ ইচ্ছা অনুসারে ১৯০১ সালে থেকে নোবেল পুরস্কার দেয়া হচ্ছে। এই পুরস্কারের জন্য নোবেল ফাউন্ডেশনের নামে ৩ কোটি ১০ লাখ ক্রোনা রেখে গিয়েছিলেন তিনি।
 
শুরুতে নোবেল বিজয়ীদের প্রায় দেড় লাখ ক্রোনা দেয়া হতো। বাড়তে বাড়তে ১৯৮১ সালে তা ১০ লাখ ক্রোনা হয়। এরপর পুরস্কারের আর্থিক মূল্য দ্রুত বাড়ানো হয়। ২০০১ সালে প্রথমবারের মতো এর পরিমাণ ১ কোটি ক্রোনা হয়। ফাউন্ডেশনের তহবিলে টান পড়ায় ২০১২ সালে পুরস্কারের অর্থমূল্য এক কোটি ক্রোনা থেকে কমিয়ে ৯০ লাখ করা হয়। এরপর ২০১৩ সালে আরও ১০ লাখ কমিয়ে করা হয় ৮০ লাখ ক্রোনা। এরপর ২০১৭ সালে তা বাড়িয়ে ৯০ লাখ এবং ২০২০ সালে ফের এক কোটিতে উন্নীত করা হয়।
 
সবশেষ চলতি বছরের জানুয়ারি মাসে বাড়ানো হয় নোবেল পুরস্কারের আর্থিক সম্মানী। এ বছরের নোবেল পুরস্কার বিজয়ীরা মোট ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (৯ লাখ ৮৬ হাজার ডলার) পাবেন, যা আগের চেয়ে ১০ লাখ ক্রোনা বেশি। নোবেল ফাউন্ডেশনের তহবিলের উন্নতি হওয়ায় এ বছর পুরস্কারের আর্থিক সম্মানী বাড়ানোর এই সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ১০ লাখ ক্রোনার মূল্যমান দাঁড়ায় সাড়ে ১২কোটি টাকার বেশি। 

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৪,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit