বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

চৌগাছায় খাদ্যের সন্ধানে লোকালয়ে হনুমান

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ২২৭ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা উপজেলা সদরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে কয়েকটি দলছুট কালোমুখো হনুমান। কখনো জোড় বেঁধে আবার কখনো একলা খাদ্যের সন্ধানে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে কালোমুখোএ হনুমান। সোমবার (৭ অক্টোবর) সকালে তাদের চৌগাছা পৌর শহরের গাছে গাছে এবং বিভিন্ন বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাচীরের ওপর চলাচল করতে দেখা যায়। বিশেষ করে যেখানে খাদ্য রয়েছেযেমন হোটেল-ব্যাকারী চায়ের দোকানে গিয়ে হাজির হচ্ছে। উৎসুক জনতার মধ্যে অনেকে হনুমানগুলোকে কলা, বিস্কুট, লেবু, পাউরুটি খেতে দিচ্ছে। অনেকে আবার হনুমানকে নানাভাবে বিরক্তও করছেন।

চৌগাছা সরকারি কলেজের প্রভাষক জাফর ইকবাল লিটন বলেন, হয়তো পথ ভুলে হনুমানগুলো এ এলাকায় এসেছে। হনুমানগুলোর প্রাণ বাঁচাতে এলাকাবাসীর এগিয়ে আসা দরকার। সোমবার সকালে চৌগাছা সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ও থানার পাঁচিলের ওপর বসে ছিল দুটি হনুমান। সোমবার সকালে শহরের নাসির হোটেল ও চৌগাছা হোটেলের সামনে ও আব্দুল মুন্নাফ কালু মিয়ার চায়ের দোকানে আসে একটি হুনুমান। এ সময় হোটেল মালিক ডালিম হোসেন, মামুন হোসেন ও সুমন হোসেনসহ অনেকেই তাদের পরআটা, রুটি, বিস্কুট ও পাউরুটিসহ প্রয়োজনীয় খাবার দেন।

স্থানীয় বাসিন্দা শাহিন হোসেন জানান, গত দুই-তিন দিন ধরে উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে চার-পাঁচটি কালোমুখো হনুমান। শুনেছি, যশোরের কেশবপুর এলাকা থেকে আসা ফল বা সবজির ট্রাকে করে এসেছে হনুমানগুলো। জানা গেছে, যশোর জেলার কেশবপুর উপজেলার বিভিন্ন গ্রামে হনুমানের বসবাস। এ সব গ্রামে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে প্রায় ৩০০-৪০০ হনুমান। প্রাণী বিভাগের তত্ত্বাবধানে এদের দেওয়া হয় বিভিন্ন খাদ্যসামগ্রী। তবে কোনো কারণে খাদ্যসংকট দেখা দিলে মাঝেমধ্যেই কিছু হনুমান আবাসস্থল রেখে বেরিয়ে পড়ে। কখনো কখনো অধিক খাদ্য ও ভালো আবাসের সন্ধানে মাইলের পর মাইল অতিক্রম করে লোকালয়ে চলে আসে।

এ বিষয়ে চৌগাছা উপজেলা প্রাণিস¤পদ কর্মকর্তা ডা. আনোয়ারুল করিম বলেন, মুখপোড়া হনুমান বনের বাইরে বাস করা হনুমানের একটি প্রজাতি। মনুষ্যসৃষ্ট বৈশ্বিক আবহাওয়া, মানুষের উৎপাত, খাদ্যের অভাব, বড়গাছ কেটে বন নষ্ট ও প্রতিকুল পরিবেশের কারণে হনুমানগুলো সেখান থেকে বেরিয়ে আসে। কিছু হনুমান ফিরে যায়, আবার অনেক মারাও যায়। হনুমানগুলোকে বিরক্ত না করে প্রয়োজনীয় খাবার দিয়ে তাদের প্রাণ বাঁচাতে তিনি সবার প্রতি আহ্বান জানান ।

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit