শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

শিল্পকলার সাবেক মহাপরিচালক লাকীসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৮১ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক মোহাম্মদ লিয়াকত আলী (লাকী) এবং পরিচালক (প্রশাসন) জাহাঙ্গীর হোসেন চৌধুরীসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ থেকে এই মামলা দায়ের করা হয়েছে।

রোববার (৬ অক্টোবর) দুদকের বিশেষ অনুবিভাগের উপ-পরিচালক সুমিত্রা সেন বাদী হয়ে মামলা দায়ের করেন।

দুর্নীতি দমন কমিশন গঠিত অনুসন্ধান টিম কর্তৃক দাখিলকৃত প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায় যে, জনাব লিয়াকত আলী লাকী এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরিচালক (প্রশাসন) জাহাঙ্গীর হোসেন চৌধুরী তাদের নিকট সংগৃহীত ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রেরিত বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নিয়োগের লিখিত পরীক্ষার নম্বরপত্রে অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজসে জাল-জালিয়াতি ও প্রতারণার উদ্দেশ্যে লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার নম্বরপত্রে নম্বর বাড়িয়ে অবৈধভাবে ১০টি পদে ২৩ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করেছেন।

পরবর্তীতে লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীদের উত্তীর্ণ করে- বিভিন্ন পদে যোগদান করে তাদের বেতনভাতা বাবদ সরকারী তহবিল থেকে গৃহীত ৮ কোটি ২৮ লাখ ৪৯৫ টাকা উত্তোলন করে সরকারী অর্থ আত্মসাৎ/ক্ষতিপূরণপূর্বক দন্ডবিধি, ১৮৬০ এর ৪০৯, ৪২০, ৪৬৮, ৪৭১, ১০৯ ও ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিগণ শাস্তিযোগ্য অপরাধ করেছেন’ – প্রতিবেদনে আরও বলা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৬ অক্টোবর ২০২৪,/রাত ৮:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit