শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

তারেক রহমানের দেশে আসার বিষয়ে যা বললেন বিএনপির আইন সম্পাদক

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৯১ Time View

ডেস্ক নিউজ : রোববার (৬ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে তার চেম্বারে সাংবাদিকদের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আনা মামলা বিষয়ে এসব কথা বলেন তিনি।

কায়সার কামাল বলেন, তারেক রহমান দেশের আইন, আদালত ও সংবিধানের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল। তার বিরুদ্ধে মামলা ও আদালতকে ব্যবহার করে রায় সবই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। উদ্দেশ্যপ্রণোদিত এসব মামলা তিনি আইনি প্রক্রিয়ায় মোকাবিলা করবেন। তিনি যথা সময়ে দেশে আসার সিদ্ধান্ত নেবেন। 

তিনি বলেন, বহুল অলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় পরিকল্পিতভাবে তারেক রহমানকে সম্পৃক্ত করে প্রহসনের বিচার করা হয়েছে। আওয়ামী লীগ দলীয় এমপি প্রার্থী ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবদুল কাহহার আকন্দকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় পুন:তদন্তের দায়িত্ব দেয়া হয়।

তিনি পুন:তদন্তের নামে বিতর্কিত উপায়ে সম্পুরক চার্জশিটে তারেক রহমানের নাম জড়িত করেন। বিচারের নামে তারেক রহমানের বিরুদ্ধে অবিচার হয়েছে। বিএনপির আইন বিষয়ক সম্পাদক আরও বলেন, শেখ হাসিনা সরকারের একটি টোটাল প্রজেক্টই ছিল বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে আদালতকে ব্যবহার করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২৪,/রাত ৮:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit