শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম
৩ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ হাসানের আঘাতে শুরুতেই ‘চাপে’ অস্ট্রেলিয়া দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? টটেনহামকে বিদায় রোমেরোর, গন্তব্য কি আতলেতিকো? ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া দাবানালে ঘরছাড়া হাজারো মানুষ ৭৫০ এরও বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করার পরিকল্পনায় ইন্দোনেশিয়া হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, জবাবে যা বললো ইরান খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ 

যে কারণে ফ্লাইটে পেজার-ওয়াকিটকি বহনে নিষেধাজ্ঞা দিল এমিরেটস এয়ারলাইন্স

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৬৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননে পেজার ও ওয়াকিটকিতে ধারাবাহিক বিস্ফোরণ ঘটিয়ে এক বিস্ময়কর ঘটনারই জন্ম দিয়েছে ইসরায়েল। এই ঘটনার পরই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইন্স ফ্লাইটে যাত্রীদের পেজার (তারহীন যোগাযোগের যন্ত্র) ও ওয়াকিটকি বহনে নিষেধাজ্ঞা দিয়েছে। 

আজ শুক্রবার এয়ারলাইন্সটি তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে, দুবাই থেকে, দুবাইয়ের উদ্দেশে কিংবা দুবাই হয়ে ভ্রমণকারী যাত্রীদের চেক ব্যাগেজ (প্লেনের কার্গো হোল্ডে রাখা ব্যাগ) কিংবা কেবিন ব্যাগেজে (কেবিনে যাত্রীর নিজের কাছে রাখা ব্যাগ) পেজার ও ওয়াকি-টকি বহন করা থেকে বিরত থাকতে বলা হলো। 

নিষেধাজ্ঞা থাকা বস্তু পাওয়া গেলে নিরাপত্তাজনিত কারণে দুবাই পুলিশ সেটি জব্দ করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ এই এয়ারলাইন্সটি এও জানিয়েছে যে আগামী মঙ্গলবার পর্যন্ত ইরাক ও ইরানের ফ্লাইটগুলো বন্ধ থাকবে। আর হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় লেবাননের ফ্লাইট আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে।

কিউএনবি/অনিমা/০৬ অক্টোবর ২০২৪,/সকাল ১০:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit