বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

ইলিশ রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে–মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৮১ Time View

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মিজ ফরিদা আখতার বলেছেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। ইলিশ রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। উৎপাদন বৃদ্ধি করতে পারলেই আমরা আগামীতে কম দামে ইলিশ খেতে পারব। প্রজনন মৌসুমে ইলিশ মাছ মিঠা পানিতে ডিম ছাড়তে আসে। এসময় যদি ইলিশ মাছ ধরা থেকে বিরত থাকা যায় তাহলে ইলিশের উৎপাদন কয়েক গুন বেড়ে যাবে।তিনি আজ শনিবার দুপুরে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর লঞ্চঘাটে মৎস অধিদপ্তর এর আয়োজনে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলেদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদে ডিম ছাড়তে সুযোগ করে দিতে আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময় দেশব্যাপী ইলিশ পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ করাও নিষিদ্ধ। আপনারা দয়া করে নির্দিষ্ট দিনগুলোতে ইলিশ শিকার থেকে বিরত থাকবেন। তাহলেই আমাদের ইলিশ উৎপাদন কয়েকগুন বেড়ে যাবে।

জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সাদিয়া জেরিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রনালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, মৎস অধিদপ্তরের মহাপরিচালক মোঃ জিল্লুর রহমান, মৎস গবেষনা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, শরীয়তপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা (অঃ দাঃ)শরীয়তপুর মো: হাদিউজ্জামান প্রমুখ।

কিউএনবি/অনিমা/০৫ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৬:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit