সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

বাজার নিয়ন্ত্রণ না করলে আন্দোলনের হুঁশিয়ারি

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৬৫ Time View

ডেস্ক নিউজ : সরকার বদল হলেও নিয়ন্ত্রণে আসছে না নিত্যপণ্যের দাম। আগের সরকারের মেয়াদে ঊর্ধ্বমুখী দামে নাজেহাল হওয়া সাধারণ মানুষের প্রত্যাশা ছিল নতুন বাংলাদেশে ভোগ্যপণ্য ক্রয় ক্ষমতার মধ্যে আসার। তবে অন্তর্বর্তী সরকারের এখনো এদিকে নজর না দেয়ার অভিযোগ উঠলো রাজধানীর শাহবাগে আয়োজিত এই সমাবেশে।

জাতীয় নাগরিক কমিটির সংগঠকরা বললেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে না পারলে এ সরকারের বিরুদ্ধেও তারা আন্দোলন করবেন। সমাবেশে জুলাই হত্যাকাণ্ডের বিচার, নিহতদের পরিবারের পুনর্বাসন এবং আহতদের সুচিকিৎসার দাবিও জানান বক্তারা। হত্যাকাণ্ডে জড়িত সবাইকে দেশে এনে বিচারের মুখোমুখি করার দাবিও তাদের।

এদিকে সকালে উত্তরা ১১ নম্বর সেক্টরে সংবাদ সম্মেলন করে ‘চব্বিশের উত্তরা’ নামে একটি সংগঠন। যেখানে আন্দোলনে শুধু উত্তরায় হতাহতের হিসাব তুলে ধরেন আয়োজকরা। জানান, সংঘর্ষের সময় এলাকাটিতে প্রাণ হারান ২৮ জন। আহত ১৯৭ আর এখনো নিখোঁজ আছেন একজন। সংবাদ সম্মেলনে জানানো হয়, আহতদের মধ্যে জরুরি চিকিৎসা দরকার ৩৪ জনের। আর চোখের চিকিৎসা দরকার ১৩ জনের।

 

 

কিউএনবি/আয়শা/০৫ অক্টোবর ২০২৪,/বিকাল ৩:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit