মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান আটোয়ারীতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী দুর্গাপুরে খালের ওপর ৩৫টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন দুর্গম পাহাড়ে গৃহহীন অধিবাসীদের মুখে হাসি ফুটালো বাংলাদেশ সেনাবাহিনী মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান। ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় নওগাঁ রেসিডেনসিয়াল স্কুলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়: ট্রাম্প কোনো ব্যাংকই আর দলের হয়ে কাজ করতে পারবে না: গভর্নর

মসজিদে হারাম ও মসজিদে নববিতে চার নতুন ইমাম নিয়োগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৬৪ Time View

ডেস্ক নিউজ : ইসলামের পবিত্র দুই মসজিদ ‘মসজিদুল হারাম’ ও ‘মসজিদে নববী’র নতুন ইমাম-খতিব নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের নির্দেশে মক্কা ও মদিনার এ দুই মসজিদের প্রেসিডেন্সি বিভাগের প্রধান শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস এ নিয়োগের ঘোষণা দেন।

মসজিদুল হারামের নতুন ইমাম হয়েছেন শায়খ ড. বদর আত-তুর্কী ও শায়খ ড. ওয়ালিদ আশ শামসান।  এই দুই আলেম গত রমজানে স্বাগত ইমাম হিসেবে মসজিদুল হারামে দায়িত্ব পালন করেছেন।  

মসজিদে নববীর নতুন ইমাম হয়েছেন শায়খ ড. মুহাম্মদ আল-বুরহাজি ও শায়খ ড. আবদুল্লাহ আল-কারাফী। তারাও গত রমজানে স্বাগত ইমাম হিসেবে মসজিদে নববীতে দায়িত্ব পালন করেছেন।  

উল্লেখ্য, বিশেষ যোগ্যতার প্রতি খেয়াল রেখে কাবা শরিফ ও মসজিদে নববিতে ইমাম নিয়োগ দেওয়া হয়। বেশ কয়েকজন ইমাম ও খতিব দিয়ে মসজিদুল হারাম ও মসজিদে নববীর নামাজ ও অন্যান্য ইবাদত কার্যক্রম পরিচালনা করা হয়। তারা হারামাইন শরিফাইনের পরিচালনা পর্ষদের শিডিউল অনুযায়ী জুমা ও পাঁচ ওয়াক্ত নামাজে ইমামতি করেন।

মসজিদে হারামের বর্তমান খতিবরা হলেন – শায়খ সালেহ বিন হুমাইদ, শায়খ আব্দুর রহমান সুদাইস, শায়খ উসামা খাইয়াত, শায়খ মাহের মুআইকিলি, শায়খ ফয়সাল গাজ্জাবি, শায়খ বান্দার বালিলা, শায়খ আবদুল্লাহ জুহানি ও শায়খ ইয়াসির দাওসারি।

মসজিদে নববির খতিবরা হলেন – শায়খ আলী হুজাইফি, শায়খ হুসাইন আলে শায়খ, শায়খ আব্দুল বারী ছুবাইতি, শায়খ আব্দুল মুহসিন কাসিম, শায়খ আব্দুল্লাহ বুআইজান, শায়খ সালাহ আল-বুদাইর, শায়খ আহমাদ বিন তালেব হামিদ, শায়খ আহমাদ বিন আলী হুজাইফি ও শায়খ খালেদ মুহান্না।

সূত্র: হারামাইন শরিফাইন

কিউএনবি/অনিমা/০৪ অক্টোবর ২০২৪,/বিকাল ৩:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit