বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক ও তার স্ত্রী-সন্তানের ব্যাংক হিসাব জব্দ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৯৫ Time View

ডেস্ক নিউজ : সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আ ফ ম রুহুল হক, তার স্ত্রী ও দুই সন্তানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসায়িক হিসাবে লেনদেন স্থগিত রাখতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে সংস্থাটি।

কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) বৃহস্পতিবার ব্যাংক হিসাব স্থগিতের এ নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে।

বিএফআইইউ’র চিঠিতে বলা হয়েছে, উল্লিখিত চারজন ও তাদের ব্যক্তিপ্রতিষ্ঠানের নামে কোনও হিসাব পরিচালিত হয়ে থাকলে সেই হিসাবের লেনদেন ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় ৩০ দিনের জন্য স্থগিত রাখা এবং তাদের নামে কোনও লকার থাকলে তার ব্যবহার ৩০ দিনের জন্য বন্ধ করার নির্দেশনা দেওয়া হলো।

ব্যাংক হিসাব স্থগিতের চিঠিতে আ ফ ম রুহুল হক, তার স্ত্রী ইলা হক, ছেলে জিয়াউল হক এবং মেয়ে মেহজাবিন হকের জাতীয় পরিচয়পত্রের নম্বর ও জন্মতারিখ উল্লেখ করা হয়েছে।

রুহুল হক ও তার পরিবারের সদস্য এবং তাদের ব্যক্তিমালিকানাধীন ব্যাংক হিসাবে লেনদেন স্থগিতের পাশাপাশি তাদের সব ব্যাংক হিসাব–সংশ্লিষ্ট তথ্য বা দলিল, যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি, লেনদেন বিবরণী বিএফআইইউ’র কাছে পাঠাতে বলা হয়েছে।

সাতক্ষীরা–৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন আ ফ ম রুহুল হক। তিনি একসময় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া দীর্ঘ সময় তিনি আওয়ামী লীগপন্থী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ছিলেন।

কিউএনবি/অনিমা/০৩ অক্টোবর ২০২৪,/রাত ১০:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit