মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

বৃষ্টির দিনে সতর্ক থাকতে করণীয়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৬৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : হঠাৎ নামা ঝুম বৃষ্টিতে তাপমাত্রার পরিবর্তন ঘটে। যা অনেকেরই জ্বর, কাশি বা সর্দির কারণ হয়ে ওঠে। স্যাঁতস্যাঁতে পরিবেশে বাড়ে ভাইরাস ও ব্যাকটেরিয়া আক্রমণের মাত্রাও।

বৃষ্টি ভেজা দিনে মশার উপদ্রব বেড়ে গেলে বাড়তে শুরু করে ডেঙ্গু জ্বরের প্রকোপও। অসাবধানতায় অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে।
 
তাই বিপদ থেকে রক্ষা পেতে বৃষ্টির দিনে কিছু বিষয়ে সতর্ক থাকতে বলেছেন বিশেষজ্ঞরা। আসুন বিষয়গুলো জেনে নিই-
 
১। বৃষ্টির দিনে নানা রোগ থেকে দূরে থাকতে ঠান্ডা পানি ও খাবার গ্রহণ থেকে বিরত থাকুন।
 
২। সর্দি, কাঁশির প্রকোপ থেকে রক্ষা পেতে ভেষজ চা পান করুন।
 
৩। বৃষ্টির দিনে মুখে নিতে পারেন গরম পানির ভাপ।
 
৪। রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খেতে পারেন মধু, তুলসির পেস্ট।
 
৫। বাড়ির পরিবেশ যেন স্যাঁতস্যাঁতে না হয়, সেদিকে খেয়াল রাখুন।
 
৬। বৃষ্টি ভেজা দিনে বৈদ্যুতিক তারের দিকে বেশি নজর রাখুন। যেন এর মাধ্যমে বাড়িতে কোনো অঘটন না ঘটে।
 
৭। মেঘলা বা বৃষ্টিমুখর দিনে বাইরে অবশ্যই ছাতা ও রেইনকোট নিয়ে বের হন।
 
৮। পায়ে এমন জুতা পরা নির্বাচন করুন যেন তা ভেজা পথে পিচ্ছিল না হয়ে পড়ে।
 
৯। বৃষ্টি ও ঝড়ো বাতাসে বারান্দায় কিংবা বাড়ির বাইরে না দাঁড়ানোর চেষ্টা করুন।
 

১০। বৃষ্টির সময় কোনো ইলেকট্রনিক ডিভাইস চালু রাখবেন না। দুর্ঘটনা এড়াতে মোবাইলে চার্জ দেয়াও বন্ধ রাখতে পারেন।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৪,/রাত ৯:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit