বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাঙামাটিতে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে দেবীগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১২ জেলায় বজ্রবৃষ্টির আভাস তীব্র গরমে শিশু ও নবজাতকের যত্ন এবং সুরক্ষায় যা করবেন শেখ হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে ঘন্টা ব্যাপী মহাসড়কে মানববন্ধন  নওগাঁয় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বাংলাদেশ সিরিজে ইতিহাস গড়ার অপেক্ষায় স্টার্ক লিভারপুল অধ্যায় শেষে তুরস্কের ক্লাবে যাচ্ছেন সালাহ মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

ইসরাইলকে মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে যে বার্তা দিল ইরান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৫৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে ইসরাইলের সৃষ্ট উত্তেজনা ঠেকাতে এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। 

ইরানের প্রেসিডেন্ট বলেন, এ অঞ্চলে বিদেশি হস্তক্ষেপ বন্ধ করতে এবং ইসরাইলি নৃশংসতা বন্ধে এশিয়া কো-অপারেশন ডায়ালগের মতো আঞ্চলিক সংগঠনগুলোকে কাজে লাগাতে হবে।

পেজেশকিয়ান বলেন, এই শাসকগোষ্ঠী (ইরান ও যুক্তরাষ্ট্র) আত্মরক্ষার অজুহাতে নারী ও শিশুদের হত্যা করছে। হাসপাতাল, স্কুল ও বেসামরিক লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালাচ্ছে। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় নীরব। এটা লজ্জাজনক।

তিনি ইরান ও থাইল্যান্ডের মধ্যকার দীর্ঘ ৪০০ বছরের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে এই দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের আশ্বাস দেন। 

প্রধানমন্ত্রী সিনাওয়াত্রা বলেন, এশিয়া কো-অপারেশন ডায়ালগ অভিন্ন উদ্বেগ ও চ্যালেঞ্জ মোকাবিলায় এক চমৎকার সুযোগ এনে দিয়েছে।

তিনি গাজায় ইসরাইলি শাসকদের নৃশংসতার কথা উল্লেখ করে বলেন, থাইল্যান্ড এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় অংশ নিতে প্রস্তুত।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৪,/রাত ৮:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit