বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

কুড়িগ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৃদ্ধি ও পদোন্নতির দাবিতে মানববন্ধন

রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৫৬ Time View

রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের পদোন্নতি ও গ্রেড অনুযায়ী বেতন ও সুযোগ-সুবিধা আদায়ের লক্ষ্যে মানববন্ধন করেছে শিক্ষকরা। মানববন্ধনে শিক্ষক প্রতিনিধিসহ শতাধিক সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষক অংশ নেয়। জেলার ৯টি উপজেলায় এই মানববন্ধনের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দেন শিক্ষকরা।

বক্তব্যে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমাজ কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম খন্দকার বলেন, আমরা সরকারের বিপক্ষে নই, আমরা সরকারের উন্নয়নে সহযোগিতা করে সরকারের পাশে থাকতে চাই। সরকারি চাকুরীজীবি হিসাবে আমাদের ন্যায্য দাবী সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডের বেতন ও সুযোগ সুবিধা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমাজের সভাপতি মোঃ আরিফুর রহমান রুবেল, সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম খন্দকার, জেলা আহবায়ক এহসানুল আলম আনসারি, সহকারী শিক্ষিকা রোকসানা শিরিন, মোছাঃ সুলতানা পারভীন, আব্দুল মোমিন, রেজাউল ইসলাম, আলমগীর হোসেন, নুর মোহাম্মদ প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৪,/বিকাল ৫:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit