বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

সখিপুরে জমির বিরোধে প্রতিপক্ষের বাড়িঘর ভাংচুর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৭৬ Time View

শরীয়তপুর প্রতিনিধি : সখিপুরের তাতী কান্দি এলাকায় জমিজমার বিরোধে প্রতিপক্ষের বাড়িঘরে ভাংচুরের অভিযোগ উছেঠে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। ভাংচুর শেষে বসত ঘরে লুটপাটও করা হয়েছে। প্রাণ বাঁচাতে ক্ষতিগ্রস্ত পরিবারটি দেড়মাস ধরে বাড়িঘর ফেলে পালিয়ে বেড়াচ্ছে। বিরোধের বিষয়টি স্থানীয় গণ্যমান্যরা মীমাংসা করে দেওয়ার কথা বলে এখনও মীমাাংসা করতে পারেনি। তাই বাধ্য হয়ে আইন-আদালতের সম্মুখিন হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারটি।

ক্ষতিগ্রস্থ পরিবার ও মামলার আর্জি থেকে জানাগেছে, নজরুল ইসলাম তাতী সখিপুরের তাতী কান্দি এলাকায় বসবাস করে। পার্শ্ববর্তী সেকান্দার আলী তাতীদের সাথে জমিজমা নিয়ে নজরুল তাতীদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। সেই বিরোধের জের ধরে গত ১৭ আগস্ট সকালে সেকান্দার আলী তাতীর নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জন লোক দেশীয় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ে হামলা চালায়। বাড়ির লোকজদের মারধর করে আহত করে। পরে ৫ লাখ টাকা চাঁদা দাবী করে। ওই দিনই বিকেলে বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে অবগত করতে গেলে পুনরায় নজরুল ইসলাম তাতীকে মারধর করে। সর্বশেষ ১৮ অক্টোবর সকালে আসামীরা নজরুল ইসলাম তাতীর বাড়িতে গিয়ে বসত ঘর ভাংচুর ও লুটপাট করে। স্থানীয় শালিশরা বিরোধের বিষয়টি মীমাংসা করতে গরিমশি করায় দীর্ঘদিন পরে নজরুল ইসলাম তাতী আদালতে মামলা করতে আগ্রহী হয়।

মামলার বাদী নজরুল ইসলাম তাতী বলেন, জমিজমার বিরোধকে কেন্দ্র করে সেকান্দার আলী তাতীর নেতৃত্বে আমার বসত বাড়ি ও ঘর ভাংচুর করেছে। দফায় দফায় হামলা ও লুটপাট করেছে। ককটেল ফুটিয়ে ও দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত বাহিনী ভয়ভীতি সৃষ্টি করে আমাদের বাড়ি ছাড়া করেছে। ঘটনার দিন থেকে বাড়ি ঘরে থাকতে পারি না। প্রাণ ভয়ে পালিয়ে বেড়াই। বিরোধের বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় শালিশদের দ্বারে দ্বারে ঘুরেছি। তারা আশ্বস্ত করেও বিষয়টি মীমাংসা করেনি। তাই বাধ্য হয়ে আদালতে মামলা করি।

কিউএনবি/অনিমা/০৩ অক্টোবর ২০২৪,/দুপুর ২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit