বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী

১৪৬ রানে অলআউট বাংলাদেশ, ভারতের লক্ষ্য ৯৫ রান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৪৮ Time View

স্পোর্টস ডেস্ক : কানপুর টেস্টে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। জয়ের জন্য ভারতের দরকার ৯৫ রান।

প্রথম ইনিংসে বাংলাদেশের ২৩৩ রানের জবাবে ৯ উইকেটে ২৮৫ রান করেছিল ভারত।

কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিন শেষে ২ উইকেটে ২৬ রান করেছিল বাংলাদেশ। দিন শেষে ৮ উইকেট হাতে নিয়ে ২৬ রানে পিছিয়ে ছিল টাইগাররা।

আজ শেষ দিন বাকী ৮ উইকেটে ১২০ রান যোগ করে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের পক্ষে ওপেনার সাদমান ইসলাম ৫০, মুশফিকুর রহিম ৩৭, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৯ ও জাকির হাসান ১০ রান করেন।

দলের পক্ষে আর কোন ব্যাটারই দুই অংকে পা রাখতে পারেনি।

জসপ্রিত বুমরাহ, রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা ৩টি করে উইকেট নেন।

কানপুরে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টের আড়াই দিন নষ্ট হয়েছে বৃষ্টি ও মাঠের সমস্যার কারণে। ড্র করতে হলে বাংলাদেশের মাটি আকড়ে পড়ে থাকার কোনো বিকল্প নেই।

তবে গৌরবময় অনিশ্চয়তার খেলায় কত কী যে হতে পারে, সেটাই দেখা যাচ্ছে আজ পঞ্চম দিনে।

সিরিজের শেষ টেস্ট জিততে ভারতকে করতে হবে ৯৫ রান।

কিউএনবি/অনিমা/০১ অক্টোবর ২০২৪,/দুপুর ২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit