মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম

সাবেক হুইপ মাহবুব আরা গিনি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৭৫ Time View

ডেস্ক নিউজ : গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে ধানমণ্ডি থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

পরে তাকে ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

গিনিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক। তিনি জানান, গাইবান্ধা-২ (সদর)র সাবেক সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মধ্যরাতে তাকে ধানমণ্ডি থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।

প্রসঙ্গত, নবম জাতীয় সংসদে আওয়ামী লীগের হয়ে প্রথম সংসদে যান মাহবুব আরা বেগম গিনি। ওই সংসদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি এবং গ্রন্থাগার কমিটির সদস্য ছিলেন তিনি।

কিউএনবি/অনিমা/০১ অক্টোবর ২০২৪,/সকাল ১০:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit