বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

আটোয়ারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৩ Time View

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি :  পঞ্চগড়ের আটোয়ারীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার ( ৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে করনীয় সম্পর্কে আলোচনা করেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, তোড়িয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহ্, আলোয়াখোয়া ইউপি চেয়ারম্যান মোজাক্কারুল আলম, রাধানগর ইউপি চেয়ারম্যান আবু জাহেদ, বলরামপুর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ দেলোয়ার হোসেন, উপজেলা কেন্দ্রিয় পূজা উদযাপন কমিটির সভাপতি গণেশ চন্দ্র ঘোষ(ভানু),সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু, আলোয়াখোয়া (পাল্টাপাড়া) দূর্গামন্ডপের সম্পাদক প্রদীপ রায় সহ উপজেলার ৩০ টি দুর্গাপূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকগণ উপস্থিত থেকে নিজ নিজ মন্তব্য ব্যক্ত করেন। বক্তারা বলেন, উপজেলার ৬ ইউনিয়নের মোট ৩০ টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই মন্দির কমিটির লোকজন দুর্গাপূূজা উপলক্ষে মন্দিরগুলো সজিয়ে তুলছেন এবং ব্যস্ত সময় পার করছেন। বক্তারা আরো বলেন, আশা করি ইউএনও মহোদয় এবং ওসি মহোদয় দিকনির্দেশনায় আমরা প্রতি বছরের ন্যায় এবছরও অত্যান্ত শান্তিপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনে শারদীয় দুর্গাপূজা করতে পারবো।

ইউএনও বলেন, প্রতিটি মন্দিরে আনসার সদস্যরা ২৪ ঘন্টা থাকবে। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সার্বক্ষনিক ভাবে দেখাশুনা করবে। থাকবে সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনী সও গোয়েন্দা নজরদারীও। পাশাপাশি সীমান্তঘেষা মন্দিরগুলোতে থাকবে বিজিবি সদস্যরা। পূজা চলাকালীন সময়ে কোন ধরণের গুজবে কান দেবেন না। যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাই সজাগ থাকবেন। এর পরেও যদি কোন ধরণের ঘটনা ঘটার আশঙ্কা মনে করেন তাহলে সঙ্গে সঙ্গে মন্দির প্রাঙ্গণে দেওয়া প্রশাসনের মোবাইল নম্বরে ফোন করে দ্রুত জানাতে আহবান করেন তিনি।

কিউএনবি/অনিমা/৩০ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit