সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

ডোমারে তথ্য মেলা উপলক্ষ্যে রোড শো অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৪ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : “রাষ্ট্রের মুলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহন নিশ্চিত করণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে তথ্য মেলা উপলক্ষ্যে রোড শো অনুষ্ঠিত হয়েছে।

মানব কল্যান পরিষদ-এমকেপি আয়োজিত, নেট্জ বাংলাদেশ প্রকল্পের বাস্তবায়নে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় ডোমার উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম। এ সময় অতিথি হিসাবে উপজেলা পরিসংখ্যান তদন্তকারী আব্দুল বারী, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মাইদুল ইসলাম, উক্ত প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর ইয়াছিন আলী, স্কুল ফ্যাসিলেটর অনিতা রানী রায়, ফিল্ড ফ্যাসিলেটর আতাউর রহমান লিটন, গীতা সেন, রানী বেগম, নিহাররঞ্জন ভট্টাচার্য, গৌরঙ্গ কুমার দাস উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ উপজেলা দপ্তরের কর্মকর্তাগণ অংশগ্রহন করেন। পরে উক্ত প্রকল্পের শিল্পীদের পরিবেশনায় দলবেধেঁ রোড শো’র গাড়ীটি পুরো এলাকা প্রদক্ষিণ করে তথ্য অধিকার, বাল্যবিয়ে, নারী শিশু নির্যাতন প্রেিরাধ বিষয়ক গান পরিবেশন করেন।

কিউএনবি/অনিমা/৩০ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit