শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

রানীশংকৈলে উপজেলা প্রশাসনের সংবাদ বয়কট করলেন সাংবাদিকরা

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৭ Time View
রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে  উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সাথে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা সহ সকল ধরনের সংবাদ বয়কট করলেন স্থানীয় সাংবাদিকরা। সংবাদ বয়কট করার বিষয়ে উপজেলার কর্মরত বিভিন্ন সাংবাদিকরা বলেন ৩০ সেপ্টেম্বর সোমবার বিকালে ঠাকুরগাঁও জেলার নবাগত জেলা প্রশাসক ইসরাত ফারজানার সাথে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভার আহ্বান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান,যথা সময়ে সভাকক্ষে উপজেলার সকল সাংবাদিকরা উপস্থিত হয় কিন্তু দেড়ঘন্টা দেরি করে সভাকক্ষে আসেন জেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা।

সেসময় সাংবাদিকরা ব্যানার লক্ষ্য করলে দেখেন যে সাংবাদিকদের সাথে মতবিনিময় নিয়ে কোন কথা লেখা নেই ,সেখানে লেখা আছে ” সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় সভা ” এমন বৈষম্যের কথা জিজ্ঞেস করলে তারা চুপচাপ থাকেন এবং ঐ সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী আতিক  বলেন এভাবেই তো ব্যানার করা হয়েছে আমরা তো শুধুমাত্র প্রেসক্লাবের সভাপতি সম্পাদককে আসতে বলেছি এমন হতবাক কথা শুনে সাথে সাথেই প্রায় ৩০ জন সাংবাদিক সভাকক্ষ ত্যাগ করেন । 

সভাকক্ষ ত্যাগ করে সাংবাদিকরা উপজেলার গেটের মূল ফটকে অবস্থান কর্মসূচি গ্রহণ করে ঘোষণা দেন যে যেহেতু সভাপতি সম্পাদককে বলেছেন আমাদের আসতে বলা হলো কেন ? আমাদের দাওয়াত দিয়ে ডেকে অপমান করা হয়েছে ,ইউএনও এর এহেন আচরণ ক্ষমতার বহিঃপ্রকাশ তাই আমারা আগামীতে উপজেলার সকল ধরনের প্রোগ্রামের সংবাদ বয়কট করলাম।  এসময় রানীশংকৈল প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ সরকার বলেন ইউএনও তার ইচ্ছা মতো একতরফা রাজত্ব কায়েম করছে সাংবাদিকদের অবমূল্যায়ন করছে । এশিয়ান টিভির প্রতিনিধি আশরাফুল আলম বলেন সাংবাদিকদের ডেকে এনে এভাবে অপেক্ষা করিয়ে ব্যানারে নাম না দিয়ে সাংবাদিক সমাজকে হেয়প্রতিপন্ন করা হয়েছে যা লজ্জাজনক। 

উল্লেখযোগ্য যে পরবর্তীতে উপজেলার সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপজেলার সকল ধরনের সভা-সমাবেশ এর সংবাদ বয়কট ঘোষণা করেন।

কিউএনবি/অনিমা/৩০ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit