সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

নওগাঁর পত্নীতলায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১২ Time View

তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন পত্নীতলা থানার নবাগত অফিসার ইনচার্জ শাহ্ মোঃ এনায়েতুর রহমান। রবিবার রাতে তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) সেলিম রেজা, এসআই সাইফুল ইসলাম, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, সাংবাদিক মনিবুর রহমান চৌধুরী, ফরহাদ হোসেন, মিজানুর রহমান, পত্নীতলা থানার অফিসারবৃন্দ সহ সাংবাদিকবৃন্দ প্রমুখ।

নবাগত ওসি শাহ্ মোঃ এনায়েতুর রহমান সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করে বলেন ‘সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পন। যে কোনো ছোট ঘটনাকেও ইচ্ছে করলে সুন্দর সুখপাঠ্য করে ইতিবাচক এবং নেতিবাচকভাবে প্রকাশ করা যায়। আপনাদের সুন্দর লেখনির মাধ্যমে সমাজ সুস্থ ধারায় পরিচালিত হতে পারে।’ তিনি এলাকার চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, জুয়ার সঙ্গে কোনো আপোষ নেই উল্লেখ করে- যেখানেই এমন ঘটনার খবর পাওয়া যাবে সঙ্গে সঙ্গে তার তথ্য দিয়ে সহযোগিতার অনুরোধ জানান। তিনি পূর্বের বিভিন্ন কর্মস্থলে সাংবাদিকদের সঙ্গে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকার কথা স্মরণ করে এখানেও আরও বেশি আন্তরিক সহযোগিতা পাওয়ার আশাবাদ ব্যক্ত করে হিন্দু সম্প্রদায়ের আসন্ন শারদীয় দূর্গা পূজা সুষ্ঠুভাবে পালনে সবার সহযোগীতা কামনা করেন। এর আগে উভয়ের মধ্যে কুশল বিনিময়ের পর ওসি ও সাংবাদিকরা তাদের স্ব-স্ব পরিচয় দেন।

কিউএনবি/অনিমা/৩০ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit