সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

নওগাঁর পত্নীতলায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১২ Time View

তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় একটি বর্নাঢ্য র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে বর্নাঢ্য এক র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল হকের সঞ্চালনায় এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প কর্মকর্তা আবু সোয়াইব খান, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষক বিলকিস আরা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সুধীজন প্রমুখ।

এসময় বক্তরা বলনে, দেশের সমৃদ্ধির জন্যে সকলের সমান অংশগ্রহণ প্রয়োজন। আজকের কন্যাশিশু আগামী দিনের নারী। তাই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিটি কন্যাশিশুর অধিকার, সু-শিক্ষা, পুষ্টি ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদরে সকলের কর্তব্য এবং নারীর সার্বিক অগ্রযাত্রা নিশ্চিত করতে বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং প্রতিরোধ সহ সামাজিক ও পারিবারিক বৈষম্য ও নির্যাতন থেকে কন্যা শিশুদের সুরক্ষিত রাখতে হবে।

কিউএনবি/অনিমা/৩০ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit