শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম

পলাশপুর জোনের উদ্যােগে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্টিত।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬১ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা খেদাছড়া ব্যাটালিয়ন পলাশপুর ৪০ বিজিবি জোনের দায়িত্বপূর্ন এলাকার হেডম্যান, কার্বারি, রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক,ইমামদের নিয়ে  পলাশপুর জোন সদরে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর)  সকাল ১০টার দিকে  খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর পলাশপুর জোন কমান্ডার  লেঃ কর্ণেল মোহাম্মদ মুনতাসির মামুন, বিজিওএম, পিএসসি এর সভাপতিত্বে পলাশপুর জোন সদরে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
পলাশপুর জোন কমান্ডার  লে:কর্ণেল মোহাম্মদ মুনতাসির মামুন বিজিওএম, পিএসসি সভাপতির বক্তব্যে বলেন,সকল বাঙ্গালী ও পাহাড়ী জনগন শান্তিপূর্ণ ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে নিজ নিজ কর্মসংস্থান যাতে সহজে পরিচালনা করতে পারেন এই জন্য সকলকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষ্যে হিন্দু ধর্মালম্বীরা যাতে নিজেদের ধর্মীয় উৎসব আনন্দ ও শান্তিপূর্ণ পরিবেশে করতে পারে এই জন্য সকলকে সহযোগিতা করার নির্দেশনা প্রদান করেন।

আইন-শৃঙ্খলা রক্ষায় বা যেকোন উদ্বুত পরিস্থিতি বিজিবিকে অবহিত করার জন্য বলেন। বিজিবি সর্বদা সহযোগিতা করার জন্য বদ্ধ পরিকর। জোনের দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি সম্প্রীতি বজায় রাখা, পাহাড়ী ও বাঙ্গালীদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা, সন্ত্রাসী ও চাঁদাবাজি বন্ধে নজরদারী বৃদ্ধি করা, সাম্প্রদায়িক উত্তেজনা মোকাবেলা করার জন্য সকল দুষ্কৃতীকারীদের বিরুদ্ধে সর্বদা সজাগ দৃষ্টি রাখা এবং যেকোন  পরিস্থিতি পরিলক্ষিত হলে জোন সদরে অবহিত করার জন্য পরামর্শ প্রদান করেন। 

এ সময় পলাশপুর জোন এর ভারপ্রাপ্ত অপস্ অফিসার ও মেডিক্যাল অফিসার, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার, সুবেদার মেজর, জোনের অন্যান্য পদবীর সদস্যসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit