মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

যে বিশেষ তেল ব্যবহার করলে আপনার মাথার চুল পড়া বন্ধ হবে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : সারাবছরই আপনার চুল পড়ার সমস্যা। আর বর্ষাকালে তা আরও মাথাচাড়া দিয়ে ওঠে। তাই দ্রুত ব্যবস্থা না নিলে অল্প দিনেই আপনার চুল উঠে মাথা ফাঁকা হয়ে যেতে পারে। টাক হয়ে যাবে আপনার মাথা। তাই সময় থাকতে আপনার হেয়ার কেয়ার রুটিনে নজর দেওয়া উচিত। আর বিশেষ কিছু না ভেবে এমন একটি তেল ব্যবহার করুন, যে তেল আপনার মাথার চুল পড়া বন্ধ করবে।

বর্ষাকাল এলেই ভিড় বাড়ে ত্বক ও চুলের নানা সমস্যার। এ মৌসুমে স্যাঁতসেঁতে পরিবেশে স্ক্যাল্পে বাসা বাঁধে নানারকম সংক্রমণ। দাপট বাড়ে খুশকিরও। এসব কারণে বর্ষাকালে অঝোরে চুল ঝরে পড়ে। আর তা সময়মতো বাগে আনতে না পারলে মাথাজুড়ে টাক পড়তে বেশি দিন সময় লাগে না। তাই খুশকি আর হেয়ার ফল বাগে আনতে হেয়ার কেয়ার রুটিনের দিকে নজর দিন।

ঘন-কালো চুল পেতে অনেকেই নিয়মিত চুলে অয়েল ম্যাসাজ করেন। সে ক্ষেত্রে নারিকেল তেল, অলিভ অয়েল, আমন্ড অয়েলের মতো নানা তেলেই ভরসা রাখেন। কিন্তু এবার সিড অয়েল দিয়েই যত্ন নিন চুলের। তাতেই চুলের হাল ফিরবে দ্রুত। আর টাক থেকে রেহাই পাবেন আপনি।

নানা সিড অয়েলে রয়েছে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট। এসব পুষ্টিগুণেই স্ক্যাল্পে চুলের স্বাস্থ্য ভালো থাকে। চুলের গোড়া হয় মজবুত। তাই সিড অয়েল দিয়ে স্ক্যাল্পে ম্যাসাজ করলে চুল ঝরে পড়া বন্ধ হয়। আর টাকে নতুন চুলও গজায় অল্পদিনে। এসব উপকার পেতে তাই ঝটপট এই ম্যাজিক অয়েল বানানোর পদ্ধতি জেনে নিন।

এই তেল বানানোর জন্য লাগবে দুই টেবিল চামচ কুমড়ার বীজের তেল। সঙ্গে প্রয়োজন পড়বে এক টেবিল চামচ তিসি বীজ ও কালোজিরার তেল। চাইলে পাঁচ ফোঁটার মতো রোজমেরি অ্যাসেনশিয়াল অয়েল, তাতে যোগ করতে পারেন। আর লাগবে এক চা চামচ ভিটামিন ই অয়েল। এসব উপকরণের ছোঁয়াতেই চুলে ঢেউ খেলবে। আর চুল সুন্দর মানেই আপনার ফুরফুরে মেজাজ।

এবার মালিশ করুন। হাতের তালুতে কয়েক ফোঁটা এই সিড অয়েল নিন। তারপর আঙুলের ডগা দিয়ে সেই তেল স্ক্যাল্পে ম্যাসাজ করুন। ৫-১০ মিনিট সার্কুলার মোশনে স্ক্যাল্পে ম্যাসাজ করতে হবে। আর তাতেই স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়বে। ফলে অক্সিজেন ও পুষ্টি পৌঁছে যাবে চুলে। এতে চুলের গোড়া শক্ত হবে। আর চুল পড়া বন্ধ হবে। গজাবে নতুন চুলও।

কিউএনবি/অনিমা/২৯ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ১২:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit