মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
বাফটা’র মঞ্চে ইতিহাস গড়লো ‘বুং’ মাদারীপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ঢাকা দক্ষিণের মেয়র পদে লড়াইয়ের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের হাইকোর্টের ২ বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনার শীর্ষে আফরোজা খন্দকার নিপু সাহরিতে খাবারের তালিকায় যেসব রাখবেন পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফি কমানোর দাবিতে আন্দোলন বাংলাদেশিদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেন শিলিগুঁড়ির হোটেল মালিকরা ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের

মেসির গোলে হার এড়াল মায়ামি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৪ Time View

স্পোর্টস ডেস্ক : কঠিন সময় পার করছে ইন্টার মায়ামি। শার্লটের বিপক্ষে হারতেই বসেছিল। কিন্তু লিওনেল মেসি ত্রাতা হয়ে মান বাঁচান দলের। ইন্টার মায়ামি পায় এক পয়েন্ট।

রবিবার (২৯ সেপ্টেম্বর) শার্লটের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়ার পর মেসির গোলে ড্র করতে সক্ষম হয় তারা। এ নিয়ে শেষ তিন ম্যাচে জয়হীন ডেভিড বেকহ্যামের দল, তিন ম্যাচেই ড্র করেছে তারা।

শার্লটের বিপক্ষে শক্তিশালী একাদশই সাজিয়েছিলেন টানা মার্টিনো। আক্রমণে ছিলেন লুইস সুয়ারেজ, লিওনেল মেসি। রক্ষণে বুসকেটস ও জর্দি আলবাদের মতো অভিজ্ঞরা। তবুও প্রত্যাশিত ফল পায়নি দল। 

গোলশূন্য বিরতির পর দ্বিতীয়ার্ধের ১১ মিনিটের মাথায় প্রথম গোল হয়। ব্রানডট ব্রোনিকোর শটে পা লাগিয়ে জালের দেখা পান কারোল সুইডারস্কি।

৬৩ মিনিটে একবার পরাস্ত হন মেসি। ২ মিনিট পর আবার তাকে ঠেকিয়ে দেন শার্লট গোলরক্ষক। কিন্তু ৬৭ মিনিটে ঠিকই জাল খুঁজে নেন আর্জেন্টাইন তারকা। পোস্টের কোণা বরাবর দূরপাল্লার শটে গোল করেন তিনি। শেষ পর্যন্ত ড্রই করে ইন্টার মায়ামি।

এ ড্রয়ের ফলে ইস্টার্ন কনফারেন্স লিগে ৩১ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে ইন্টার মায়ামি। শার্লট ৪২ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের সাত নম্বরে।

কিউএনবি/অনিমা/২৯ সেপ্টেম্বর ২০২৪,/সকাল ১১:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit